Saturday, November 4, 2017

যেভাবে নিয়েছিলাম বাংলা প্রস্তুতি

                                                               

                                    বাংলা                                                                                                                                                                                                                                                                                                                     
ইংরেজীর প্রস্তুতি নিয়ে লিখে আপনাদের এতো ব্যাপক সাড়া পাব সেটা কল্পনাই করিনি। আপনারা যে আমার লেখা গ্রহন করেছেন সেজন্য আপনাদের নিকট আমি কৃতজ্ঞ। প্রস্তুতির ধারাবাহিক লেখালেখিতে এবার বাংলার প্রস্তুতি নিয়ে লিখছি। বরাবরের মতই লেখার প্রথমাংশে থাকছে বাংলায় আমি কেমন ছিলাম সেটা নিয়ে।
এক) ক্লাস ফাইভ থেকে এসএসসি লেভেল পর্যন্ত বাংলা নিয়ে আমার কোন স্মৃতিই মনে পড়ছে না। তাই বলা যায় বাংলা নিয়ে এই সময়ের মধ্যে আমার জীবনে মনে রাখার মতো কোন খারাপ বা ভালো কিছু ঘটেনি। আমি এভারেজ লেভেলেই ছিলাম।
দুই) এইচএসসি লেভেলে রুমমেটের সাথে পাল্লা দিয়ে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সন্ধি, বাগধারা ইত্যাদি বিষয় মোটামুটি ভালোই পড়েছিলাম। ফলশ্রুতিতে বাংলায় ইংরেজীর থেকে ভালো করেছিলাম।
তিন) পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য কিছু পড়ালেখা করে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় বাংলায় পঁচিশ মার্কের মধ্যে আঠারোর মতো পেয়েছিলাম। শুধু ইংরেজী খারাপ করার কারণে চান্স পাইনি।
যেহেতু বাংলা একটু একটু পারতাম এবং সাহস ছিল যে বাংলা অন্যান্য বিষয়ের চেয়ে সহজেই বশে আনতে পারব, তাই বাংলার প্রস্তুতি শুরু করেছিলাম গণিত ও ইংরেজী একটা মোটামুটি মানে আসার পর। চলুন, জানা যাক কিভাবে শুরু করেছিলাম।
এক) হায়াৎ মামুদ স্যারের উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা বইটা দিয়ে শুরু করেছিলাম। বইটি অনেক মোটা হলেও ভয় পাওয়ার দরকার নাই। বইটিতে ব্যাকরণ, ভাবসম্প্রসারন, সারাংশ, রচনা ইত্যাদি বিষয় আলোচনা করা আছে বিধায় বইটির সাইজ একটু বড়। তাছাড়া ছোট ছোট অনেক বই পড়ার চেয়ে একটা বই পড়লেই অনেক কিছু জানা যাবে এটা ভাবলেই আমার কেন জানি একটু শান্তি শান্তি লাগত।
দুই) বাংলা সাহিত্যের প্রস্তুতির জন্য ড. সৌমিত্র শেখর লিখিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটা পড়েছিলাম। চমৎকার একটা বই। প্রিলিমিনারী ও রিটেন উভয় পরীক্ষার জন্যই বেশ কার্যকরী। তবে বইটা ব্যাপক তথ্যবহুল হওয়ায় পড়ার সময় অনেকের কাছেই বইটা পড়তে বিরক্তি আসতে পারে। তাছাড়া মোহসীনা নাজিলা লিখিত শীকর বাংলা ভাষা ও সাহিত্যে বইটা কিছুদিন পড়েছি। যারা সহজ সরল ভাষায় সাহিত্য অংশের প্রস্তুতি নিতে চান তাঁরা এই বইটা পড়তে পারেন। অনেক গুছিয়ে লেখা বইটা।
তিন) বিভিন্ন পরীক্ষায় আসা বিগত বছরের ব্যাকরণ ও সাহিত্য নিয়ে বই MP3 বাংলা। অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য বইটির তুলনা নাই।
চার) বিসিএস লিখিত পরীক্ষার গ্রন্থ সমালোচনা অংশের জন্য মোহসীনা নাজিলার শীকর গ্রন্থ সমালোচনা বইটি পড়েছি। বাজারে তখন একমাত্র বই ছিল এটি। সুতরাং ভালো মন্দ যাই হোক, এটাই ছিল অন্ধের ষষ্ঠী।
পাঁচ) বিগত বছরের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান, রচনা, ভাবসম্প্রসারন, সারাংশ, পত্র লিখন ইত্যাদির প্রস্তুতি ওরাকল প্রকাশনীর বাংলা বই থেকে নিয়েছিলাম।
পরবর্তী লেখা আসছে সাধারণ জ্ঞান নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, লেখাপড়া চালিয়ে যান।

সৈকত তালুকদার
৩৬ তম বিসিএস (সাধারণ শিক্ষা)
ও  সিনিয়র অফিসার, বিকেবি

৩৮ তম বিসিএস: গণিত

                                                              
                                গণিত                                                                      :::::::::::::::                     
                                                     


গণিত নিয়ে ভয় রাখা যাবেনা, আপনি যে বিষয়ে ভয় পাবেন সে বিষয়ে বেশি সময় দেয়ার চেষ্টা করবেন । কোন বিষয় বাদ দেয়া যাবেনা, সব বিষয়ে সমান পারদর্শী হবার চেষ্টা করতে হবে । প্রিলিমিনারি পরীক্ষাতে যেসব বিষয়ে আপনাকে পারদর্শী হতেই হবে এর মধ্যে গনিত অন্যতম । গনিত, ইংরেজি, বিজ্ঞান ও প্রযুক্তি, এসব বিষয়ে দক্ষ থাকলে ভালো । হাতে অস্ত্র থাকলেই তো আর হয়না , অস্ত্রটা সঠিকভাবে সঠিক সময়ে চালনা করাটাও জানতে হবে । তেমনি শুধু স্টাডি করলেই হয়না , স্টাডিটাকে প্রয়োগ করার দিকে বেশি নজর দিতে হবে । গনিত , বিজ্ঞান ও প্রযুক্তি , মানসিক দক্ষতা এসব বিষয়ে অনেক বেশি নাম্বার পাওয়া সম্ভব । যারা এসব বিষয়ে নাম্বার এগিয়ে রাখতে পারবেন তাদের জন্য অনেক সুবিধা হবে মানে অন্যান্য বিষয়ের অপর চাপ কমে যাবে । পরীক্ষাতে কখনোই সব প্রশ্ন পারার চেষ্টা করতে হয়না । যেগুলো সহজ এবং একবারে পারার মত সেগুলোর দিকে নজর দিন ,তাহলেই দেখবেন সমস্যা হচ্ছেনা । প্রিলিতে খেয়াল করে দেখবেন যত নাম্বার পেলে চান্স হয়, তা আপনি পরীক্ষার হলে কঠিন প্রশ্ন গুলো বাদ দিয়েই অনায়াসে তুলতে পাচ্ছেন , কিন্তু সমস্যাটা হয় কঠিন প্রশ্ন নিয়ে মাথা ঘামানো এবং না পারার মত প্রশ্ন নিয়ে চিন্তা করার কারনে সময়ও নষ্ট হয়, আবার মাথাটাও গরম হয়ে যায় । যাইহোক গনিত নিয়ে দেখা যায় অনেকেরই টুকটাক সমস্যা থাকে , তবে সবার না । প্রিলিমিনারি পরীক্ষার জন্য যদি আপনি ভালমতো গনিত প্রস্তুতি নিতে পারেন তাহলে ব্যাংকসহ অন্যান্য অনেক চাকুরীর পরীক্ষার গনিত অংশটুকু অনেকটা cover হয়ে যায় । প্রিলি তে গনিতে ভালো করার জন্য যেভাবে প্রস্তুতি নিতে পারেন ---

১ -- প্রথমেই বিগত বছরের প্রিলির গনিত প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করে ফেলুন । যখন সমাধান করতে যাচ্ছেন তখন অবশ্যই maximum চেষ্টা করবেন math সমাধান করার । যখন নিতান্তই পারছেন না তখন solution দেখবেন । বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে আপনার প্রায় অর্ধেক কাজ  শেষ হয়ে যাবে ।

২ -- গনিত চর্চা না করে যদি শুধু দেখে যান, তাহলে আপনার উপকার হবেনা । গনিত যে টাইপের প্রশ্ন দেখুন না কেন তা একবার সমাধান করে ফেলার চেষ্টা করবেন । আপনি গনিতের এস এস সির বই থেকে বীজগণিতের কমন সূত্রগুলো অধ্যায় ভিত্তিক দেখে ফেলুন, এরপর পরিমিতি ,ত্রিকোণমিতি এবং জ্যামিতির বেসিক সুত্র এবং থিউরি দেখে ফেলুন । প্রিলিতে খুব বড় math সাধারনত আসেনা , আর যদি খুব বেশি বড় math আসে সেগুলোকে avoid করে যাওয়াটাই ভালো হবে । এছাড়া অষ্টম শ্রেণীর বই থেকে পাটিগণিতের অধ্যায়ভিত্তিক সূত্রগুলো দেখে নিন । আপনার যদি বিশেষ কোন math বুঝতে সমস্যা হয় তবে শুধু এটুকু দেখে ফেলুন যে সেই টাইপের math এর সমাধানটা কিভাবে হয় । সব বোঝাও লাগেনা ।

৩ -- গনিত প্রিলির জন্য বিভিন্ন গাইড বইও বাজারে আছে যেমন mp3, প্রফেসরস , ওরাকল এসব যেকোনো গাইড থেকেও দেখতে পারেন তবে সেটা পরে । যেকোনো একটি বই ভালমতো সমাধান করে ফেলতে পারেন । আগে অষ্টম শ্রেণীর পাটিগণিত আর নবম-দশম শ্রেণীর বীজগণিত ও জ্যামিতি বই থেকে প্রতি অধ্যায় ভিত্তিক উদাহরণ আর সূত্রগুলোও দেখে ফেলুন । ছোট ছোট math গুলোর দিকে বেশি নজর দেবেন প্রিলির জন্য । আপনার যেন কমন সকল সূত্র জানা থাকে । আর লসাগু,গসাগু, অনুপাত, সংখ্যারেখা, সমাধান, ধারা, সেট , বাস্তব সংখ্যা, লগারিদম , সূচক, ঐকিক নিয়মের math, সুদকষা ইত্যাদির ছোট math গুলো যেন আপনার আয়ত্তে থাকে । কি টাইপের প্রশ্নগুলো সমাধান করবেন এই ধারণা আপনার শুরুতেই হয়ে যাবে যখন আপনি বিগত বছরগুলোর প্রিলির প্রশ্ন সমাধান করবেন ।

৪ -- দৈনিক অল্প সময় হলেও গনিত চর্চা করুন । আর অনেকেই যারা বাসায় গিয়ে গনিতের স্টুডেন্ট পড়ায় তাদের জন্য অনেকটা সুবিধা হয় । আপনাদের কোন গনিত বুঝতে সমস্যা হলে আপনার বন্ধুদের মাঝে যে ভালো পারে তার সাহায্য নিন , আপনার নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে, নিজে না পারলে অন্যের সাহায্য নিন । মোটামুটি কমন যেসব সূত্র আর সংশ্লিষ্ট math আছে সেগুলো সমাধানের চেষ্টা করবেন । দরকার হলে আপনি পাটিগণিত , বীজগণিত , ত্রিকোণমিতি, পরিমিতি এবং জ্যামিতির সূত্রগুলো একটি খাতায় লিখে ফেলুন । সূত্র জানা থাকলে প্রিলির জন্য math solve অনেকটা সহজ হয়ে যায় । প্রিলিতে math এ ভালো করার জন্য দরকার শুধু সূত্রের ওপর ভালো দক্ষতা আর ছোট ছোট বিভিন্ন ধরণের math কিভাবে করতে হয় সেটা জানা । বিগত বছরের প্রিলির প্রশ্ন ভালমতো বুঝে সমাধান করলে আপনি যেসব সমাধান করবেন ওই তাইপম্ন প্রশ্নে আপনি কখনো আটকে যাবেন না , প্রশ্ন কিন্তু অনেক repeat হয় ।

** দৈনিক ১ ঘণ্টা হলেও গনিত দেখতে থাকুন, টপিক ভিত্তিক ভাগ করে নিয়ে দেখতে পারেন । যেমন সেট, ধারা , সমাধান , সূচক , লগারিদম, অনুপাত, ঐকিক নিয়ম, সুদ-কষা, ফাংশন, জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা, ত্রিভুজের সুত্র, বহুভুজের সুত্র, বিন্যাস- সমাবেশ, সম্ভাব্যতা, সরলরেখার সূত্রগুলো একেকটা একেকদিন । এভাবে দেখতে পারেন । অথবা একটানা ১০ দিন সময় নিয়ে ১০ দিনের মধ্যে যতটুকু পারবেন প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন । প্রিলিমিনারি পরীক্ষার সময় ভালমতো স্টাডি হলে সেটা আপনাকে লিখিত পরীক্ষাতেও সাহায্য করবে । সময় নষ্ট করবেন না, আজ থেকেই শুরু করে দিন । অল্প স্টাডি করুন কিন্তু perfect study করার চেষ্টা করবেন । কোন যেন lack না থাকে । সফল আপনি হবেনই । ভালো থাকবেন সবাই । good luck guys .


Aryan Ahmed
Assistant Commissioner of Taxes

৩৮তম বিসিএস: যে সকল টপিক বাদ দিয়ে পরবেন।



                     যে সকল টপিক বাদ দিয়ে পরবেন।
              =========================


 ধরে নিচ্ছি আপনি বিসিএস জগতে
একেবারেই নতুন। এবারই প্রথম
প্রিলি দিচ্ছেন। এবং এটাও ধরে
নিচ্ছি আপনি তেমন কিছুই এখনও
পড়েননি। হাতে সময় বেশিদিন
নেই, কি করবেন? আজ আপনার জন্যই
লিখছি :
বিসিএস এমন একটি পরীক্ষা,
যেখানে সবার জন্যই কিছু কিছু
সাবজেক্ট সহজ আবার কিছু কিছু
সাবজেক্ট মহা সমুদ্রের মতো! তাই,
আমাদের জন্য যেগুলো সহজ সেগুলো
ভালো করে বেশি বেশি পড়তে
হবে, আর যেগুলো কঠিন সেগুলো
থেকে বেছে বেছে যতদূর পারা
যায় প্রস্তুতি নিতে হবে!
যেহেতু সময় বেশি নেই এবং ধরে
নিচ্ছি আপনি তেমন কিছু পড়েননি,
তাই পুরো সিলেবাস এখন পড়তে
পারবেন না, সময় পাবেন না। আমি
আজ আলোচনা করবো, কি কি বাদ
দিয়ে পড়বেন এবং কি কি পড়বেন—
কোথা হতে পড়বেন!
যেগুলা একেবারেই বাদ দেবেন :
নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এই
টপিক একেবারেই বাদ দেবেন।
এবং প্রিলিতে দাগাবেন না। এই
১০ মার্ক ফাঁদ, যত দাগাবেন তত
ফাঁদে পড়বেন।
গণিত : পার্টিগণিত অংশ, ৩ নম্বরের
জন্য এতো এতো জিনিস পড়ার কোন
মানেই হয় না! ভাগ্য ভালো
থাকলে ২/১ টা এমনি পারা হয়ে
যাবে!
ইংরেজি : Synonyms and Antonyms,
আগে যদি পড়া না থাকে এখন নতুন
করে পড়ে লাভ নেই, মাথাই নষ্ট
হবে শুধু শুধু কিন্তু কাজের কাজ কিছুই
হবে না। ৩-৪ মার্কস আল্লাহর হাতে
ছেড়ে দিতে হবে, ভাগ্য ভালো
থাকলে ১/২ টা পেরে যেতে
পারি, নাইলে কি আর করা!
বাংলাদেশ বিষয়াবলি :
ইতিহাসের ক্ষেত্রে ১৯৪৭ থেকে
১৯৭৫ ছাড়া বাকি সব প্রাচীন
কালের ইতিহাস বাদ দিতে হবে।
হাজার বছরের ইতিহাস পড়ে ১/২
মার্কস পাওয়ার থেকে না
পাওয়াই ভালো!
আন্তর্জাতিক বিষয়াবলি : ইতিহাস
পার্টে গুরুত্বপূর্ণ যুদ্ধ, চুক্তিগুলো
ছাড়া বাকি ইতিহাস বাদ দেয়া
যেতে পারে।
সাম্প্রতিক ইস্যু : গত তিন মাসের
কারেন্ট এফেয়ারস ছাড়া অন্য
দিকে নজর দেয়া বন্ধ করতে হবে!
কি কি পড়বো?
কই থেকে পড়বো?
জব সলিউশন : ‘বিসিএস বাইবেল’
বলা যেতে পারে এই বই খানাকে।
কিন্তু এতো বড় বই এখন পড়া সম্ভব না।
কিন্তু একেবারেই না পড়লে হবেও
না। বিসিএস ১০-৩৬, এই ২৬ সেট প্রশ্ন
এবং পিএসসি নন-ক্যাডার ১০৮ সেট
প্রশ্ন; মোট ১৩৪ সেট প্রশ্ন থেকে
আমরা নিচের বিষয় গুলো
চোখ বন্ধ করে পড়বো-
আন্তর্জাতিক, ইংরেজি গ্রামার ও
সাহিত্য, বিজ্ঞান এই তিন টপিক
আর অন্য কোন জায়গা থেকে পড়ার
দরকার নেই।
ইংরেজি গ্রামার রুলসগুলো English
for Competitive Exam by Md. Fazlul Hauqe
এর বই থেকে পড়ে নেয়া যেতে
পারে কিন্তু প্র্যাকটিস করবো
উপরে উল্লেখিত ১৩৪ সেট প্রশ্ন
থেকে! আর আন্তর্জাতিক পড়ার সময়
যেসব টপিক এখন আর প্রাসঙ্গিক নয়,
তখন ছিল– ঐগুলো বাদ দিয়ে পড়বো!
Easy Computer by MP3 George/ যে কোন
ডাইজেস্ট/ ডাঃ জামিলস এর বই :
এই তিন বই যার কাছে যেটা আছে
সেটা থেকে কম্পিউটার ও তথ্য
প্রযুক্তি ভাঁজা ভাঁজা করে ফেলব
পড়ে। খুবই সহজ, বড়জোর ২-৩ দিন সময়
লাগতে পারে পড়তে কিন্তু ১৫
মার্কস একদম হাতে চলে আসবে!
মানসিক দক্ষতা by MP3 George বই
অনেক শর্ট-কাট নিয়ম দেয়া আছে।
পারলে পুরো বইটা প্রতিদিন ১-২
ঘণ্টা করে পড়ে শেষ করলে অনেক
উপকার হবে। এই বই পড়লে শুধু যে
মানসিক দক্ষতাতেই ভালো করা
যাবে সেটা নয়, একই সাথে
গণিতের কিছু অংশ, বাংলা ২য়
পত্রের কিছু টপিকস, ইংরেজি
গ্রামার, Analogy, Synonyms and
Antonyms ও পড়া হয়ে যাবে!
Professor’s MCQ Review- বাংলা এই বই
থেকে বাংলা সাহিত্যের শুধু MCQ
প্র্যাকটিস, মুখস্থ করতে হবে।
বাংলা ভাষা ও জিজ্ঞাসা-
সৌমিত্র শেখর
বাংলা গ্রামারের জন্য খুবই
দরকারি একটি বই। বাক্য শুদ্ধির
নিয়ম, বানান শুদ্ধি, সন্ধির জন্য
দেয়া গুরুত্বপূর্ণ সন্ধি গুলো, সমাসের
ক্ষেত্রে মধ্যপদলোপী ও বহুব্রীহি
সমাস, প্রকৃতি-প্রত্যয়ের এর জন্য
দেয়া গুরুত্বপূর্ণ প্রকৃতি-প্রত্যয় গুলো
ভালো করে পড়ে ফেলতে হবে। আর
ধ্বনি ও বর্ণ অংশটুকু MP3 বাংলা বই/
বোর্ড বই থেকে পড়লে ভালো।
সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এই
গুলা মানসিক দক্ষতার যে বই
বললাম, সেই বই পড়ার সময় হয়ে
যাবে!
যে কোন গাণিতিক যুক্তি বই
পার্টিগণিত পার্ট বাদ দিয়ে যে
কোন প্রকাশনীর গাণিতিক যুক্তি
বই থেকে প্রতিদিন ১/২ ঘণ্টা করে
প্র্যাকটিস করতে হবে। এই ক্ষেত্রে
৮ম থেকে দশম শ্রেণির বোর্ড
বইগুলো হাতের কাছে রাখলে
ভালো!
Professor’s MCQ Review- বাংলাদেশ
বিষয়াবলি
এই বই থেকে ইতিহাসের ১৯৪৭
থেকে ১৯৭৫ ছাড়া বাকি সব
প্রাচীনকালের ইতিহাস বাদ
দিয়ে অন্য টপিকসগুলোর MCQ পড়ে
ভাঁজা ভাঁজা করে ফেলতে হবে!
আর সংবিধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
অনুচ্ছেদগুলো হলঃ ১-৭, ১২, ১৭, ১৮, ১৯,
২০, ২১, ২৫, ২৭, ২৮, ২৯, ৩৩, ৩৯, ৪১, ৪৭,
৬৪, ৬৬, ৭৭, ৮১, ৯৩, ১১৭, ১১৮, ১২৭, ১৩৭,
১৪১
তাছাড়া সংবিধানের
সংশোধনীসমূহ, মোট কয়টি অনুচ্ছেদ,
সংবিধান সৃষ্টির সংক্ষিপ্ত
ইতিহাস! ইংরেজি সাহিত্য গত দশ
বছরের বিসিএস, পিএসসি নন-
ক্যাডারে আসা প্রশ্নগুলো পড়ে
ভাঁজা ভাঁজা করে ফেলতে হবে!


এফ. এম. আশ্রাফুল আউয়াল রানা
BSc in Civil Engineering (BUET)
Assistant Engineer (Civil)
Public Works Department (35th BCS)

Friday, November 3, 2017

অনুপ্রেরণামূলক বই এবং মুভির লিস্ট!!!!!

   
                  অনুপ্রেরণামূলক বই এবং মুভির লিস্ট
                       --------------------------------------------------------------------


পড়ে/ দেখে প্রচণ্ড অনুপ্রেরণা পেয়েছি (বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার, কষ্ট ভোলার, পরিশ্রম করার, ভালোবাসার, কিংবা অন্য যেকোনও কিছুর), এরকম কিছু বইয়ের/ মুভির নাম শেয়ার করছি।
বই:
সাঁতারু ও জলকন্যা (শীর্ষেন্দুর সব বই-ই উনার, শুধু এই বইটা আমার। বইটা এ পর্যন্ত ৭-৮ বার পড়েছি।)
হাত বাড়িয়ে দাও (আমার অল্প বয়সের ভাবনাজগতকে প্রচণ্ড ধাক্কা দিয়েছিল এই বইটা)
The Secret (এটা একটা মাস্টারপিস! তবে এই বইটা পড়ার সময় এর কথাগুলি বিশ্বাস করে পড়তে হয়। যাঁরা বেশি বোঝেন, তাঁদের জন্য এই বই না। এই বইটা অন্তত ৩ বার পড়বেন। প্রথমবার পড়বেন, পরেরবার বুঝবেন, শেষবার অনুভব করবেন।)
Outliers (সময় নিয়ে পড়বেন। নিজেকে কিছুতেই আর ছোট ভাবতে ইচ্ছে করবে না। বড় মানুষরা কেন বড়, ওদের আসলেই কি এক্সট্রা পাওয়ার দিয়ে এখানে পাঠানো হয়েছে যা আমাদের নেই, এসব ব্যাপার খুব ভালভাবে বুঝতে পারবেন।)
Waiting for Godot (আশেপাশের সবকিছুকেই সহজভাবে নেয়ার দর্শন পেয়েছি এই বইয়েই। ছোট ব্যাপারে অহেতুক বড় ভাব নেয়া যে কতটা হাস্যকর, সেটা এই বই থেকে খুব সুন্দরভাবে শিখেছি। আমার চিন্তাভাবনা ও ব্যক্তিগত জীবনদর্শনকে খুব বেশি প্রভাবিত করেছে, এমন ৩টি বইয়ের মধ্যে এটি একটি। আমার পড়া এরকম আরেকটি বই হল Much Ado About Nothing)
Tuesdays with Morrie (ওয়েটিং ফর গডো’র পর এই বইটা আমাকে জীবন সম্পর্কে নতুনভাবে ভাবিয়েছিল।)
The Alchemist (বইটাতে কী যেন আছে, এই বইয়ের কিছু-কিছু কথায় এখনও মোহাবিষ্ট হয়ে থাকি।)
The Last Lecture (জীবনের কিছু অর্থ অন্যভাবে খুঁজে পাবেন এই বইতে। ধরুন, আপনি জানেন, আপনি আর কতদিন বাঁচবেন। এ সময়ে জীবন সম্পর্কে আপনার অনুভূতি কেমন হতে পারে, তার কিছু ধারণা পাবেন এতে।)
Eat, Pray, Love (এটা পড়ে শিখেছি, সবকিছু হারিয়ে গেলেও জীবনটাকে কতটা সুন্দরভাবে উপভোগ করা যায়।)
Man's Search for Meaning (এরকম গভীর মনস্তাত্ত্বিক বই বোধ হয় খুব বেশি নেই।)
You Can Win (আমার প্রথমদিকে পড়া বই। মাঝেমাঝেই পড়তাম এটা, টনিকের মত কাজ করত।)
Who Moved My Cheese? (আমার মধ্যে পরিবর্তনকে সহজে গ্রহণ করার মানসিকতা তৈরি করে দিয়েছিল এই বই।)
The Monk Who Sold His Ferrari (পড়ুন; পড়ার সময় বারবার ধাক্কা খাবেন, এটা নিশ্চিত।)
The Power of Now (কাজ ফেলে না রাখার দীক্ষা দিয়েছিল বইটি। এই বই পড়ে হাত গুটিয়ে বসে থাকা কঠিন।)
Chicken Soup for the Soul (বইটা মজার। গল্পের আকারে খুব কঠিন কিছু জীবনদর্শনের সহজপাঠ আছে এতে।)
The Greatest Salesman in the World (বইটা সুখপাঠ্য মনে হয়নি; তবুও কিছু-কিছু কথা ধাক্কা দেয়।)
The 7 Habits of Highly Effective People (বড় ভাবনা না থাকলে কেউ বড় হয় না। এই বইয়ে এটা শেখানো হয়েছে।)
When Bad Things Happen to Good People (বইটা পড়লে আপনি 'why me' জাতীয় ঘ্যানরঘ্যানর করা বন্ধ করবেন, আমি শিওর। আমার ক্ষমতা থাকলে বইটা আমি টেক্সট বই করে দিতাম।)
আমি তপু (জাফর ইকবালের এই বইটি পড়ে তপুর এবং আমার নিজের জন্য অনেক মমত্ববোধ জন্মেছিল।)
মা (মাক্সিম গোর্কির মা পড়ে সময়ের প্রয়োজনে সাহসীভাবে ভাবতে শিখেছি।)
The Diary of a Young Girl (ছোট্ট একটা মেয়ের কাছ জীবনের অনেক দিক নিয়ে নতুনভাবে ভাবতে শিখেছিলাম।)
Eat That Frog (এই বইটি পড়ে অন্যকে দীর্ঘসূত্রতার কুফল বর্ণনা করা ছাড়া আমার নিজের কোনও লাভই হয়নি! হাহাহাহা......)
The Habit of Winning (এই বইয়ের Real-life exampleগুলি অনেক অনুপ্রেরণা দেয়।)
Wings of Fire (বইটা নিয়ে এইটুকুই শুধু বলব, বইটা পড়ার পর বইটি পড়ার আগের আপনি আর বইটি পড়ার পরের আপনি’র মধ্যে পার্থক্য থাকবেই! খুব বেশি অসাধারণ একটা বই!)
মুভি:
মেঘে ঢাকা তারা
3 Idiots
A Beautiful Mind
A Moment to Remember
Amélie
Apocalypto
Blood Diamond
Braveheart
Cast Away
Children of Heaven
Dead Poets Society
Forrest Gump
Gandhi
Gladiator
Grave of the Fireflies
Guru
Hachi: A Dog's Tale
Into the Wild
Invictus
Kung Fu Panda
Life Is Beautiful
Rang De Basanti
Roman Holiday
Schindler's List
Seven Pounds
Taare Zameen Par
The Bicycle Thief
The Bucket List
The Color of Paradise
The Pianist
The Prestige
The Pursuit of Happyness
The Shawshank Redemption
The Terminal
এই মুহূর্তে আর মনে পড়ছে না।
(মুভি নিয়ে কোনও কথা লিখলাম না। মুভি তো দুম করে দেখে ফেলা যায়!)
একটা সময়ে প্রচুর মোটিভেশনাল বইটই পড়তাম। ওরকম মুভিও দেখতাম। আমাকে বিভিন্ন জায়গায়, ফোনে, ইনবক্সে প্রায়ই অনেকে এ ধরনের বই আর মুভির নাম জিজ্ঞেস করেন। তাই এই নোটটা লিখলাম। আপনারা সেভ করে রাখতে পারেন। সময়ে-সময়ে কাজে লাগবে।
বিভিন্ন সময়ে অনেকেই উনাদের পছন্দের এ জাতীয় অনেক বই/ মুভির নাম শেয়ার করেছেন। সেগুলির মধ্য থেকে শুধু প্রাসঙ্গিকগুলিকে আমার নিজের মতো করে সাজালাম।
বই:
100 Ways to Motivate Yourself: Change Your Life Forever
A Thousand Splendid Suns
Call of the Wild
Desire Under the Elms
How to Win Friends and Influence People (বড়ই পরিতাপের বিষয়, ডেল কার্নেগীর একটা বইও আমার এখনও পড়া হয়নি।)
How to Stop Worrying and Start Living
Les Misérables
Life & Times of Michael K
Maximum Achievement
Psycho-Cybernetics
Revolution 2020
Robinson Crusoe
Roots: The Saga of an American Family
Seize the Day
Talent Is Never Enough
The Antidote: Happiness For People Who Can't Stand Positive Thinking
The Charisma Myth: How Anyone Can Master the Art and Science of Personal Magnetism
The Magic of Thinking Big
The Old Man and the Sea
The One Minute Manager
The Secret World of Doing Nothing
You Can If You Think You Can
Think and Grow Rich
অনেকেই একা
অপরাজিত
অরক্ষণীয়া
ইস্পাত
একাত্তরের দিনগুলি
এখনও সময় আছে
কালপুরুষ
গর্ভধারিণী
জীবনক্ষুধা
থ্রি কমরেডস
পার্থিব
লোটাকম্বল
শাপমোচন
সাতকাহন (বিশ্রী রকমের মজার ব্যাপার হল, সমরেশের এই মাস্টারপিস বইটি আমি এখনও পড়িনি।)
মুভি:
12 Years a Slave
127 Hours
3:10 to Yuma
After Earth
Bhaag Milkha Bhaag
Birdman
Blue Jasmine
Boyhood
Brave
Captain Phillips
Chak De! India
City of Joy
Daisy
Déjà vu
Exam
Gifted Hands: The Ben Carson Story
Goal! The Dream Begins
Gravity
I am Kalam
Iqbal
Labor Day
Life of Pi
Little Big Soldier
Manjhi: The Mountain Man
Men of Honor
Miracle in Cell No. 7
Never Back Down
Now You See Me
October Sky
Olympus Has Fallen
Once Upon a Time in America
People Like Us
Pinjar
Prison Break (American television series)
Queen
Saare Jahaan Se Mehnga
The Book Thief
The Croods
The Dark Knight
The Devil Wears Prada
The Equalizer
The Fault in Our Stars
The Great Debaters
The Greatest Game Ever Played
The Help
The Illusionist
The Internship
The Karate Kid
The Lake House
The Lunchbox
The Sound of Silence
The Theory of Everything
The Train
The Way, Way Back
Ugly
Unbroken
আলো
চলো পাল্টাই
হেমলক সোসাইটি
পড়ুন, পড়তে বলুন।
দেখুন, দেখতে বলুন।
হ্যাপি লিভিং!!

(এই পোস্টটি শেয়ার করলে অনেকেরই কাজে লাগবে।)
Sushanta Paul

৩৮তম বিসিএস প্রস্তুতি : সাম্প্রতিক নিউজ।

                     সাম্প্রতিক নিউজ।


১।বাংলাদেশের প্রথম স্পোর্টস এফএম রেডিও স্টেশনের নাম কী ?
= রেডিও এজ ৯৫.৬’।

২। রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক খেতাব “অর্ডার অব ফ্রেন্ডশিপ -২০১৭" পেয়েছেন  কোন বাংলাদেশী?
=সাবের হোসেন চৌধুরী

৩।৮ম মহাদেশ  "জিল্যান্ডিয়া" মহাদেশের অন্তর্ভুক্ত দেশসমূহ:
 নিউজিল্যান্ড,নরফোক আইল্যান্ড ,নর্থ আইল্যান্ড,নিউ ক্যালিডোনিয়া ,লর্ড হাওয়াই আইল্যান্ড

৪।বাংলাদেশের প্রথম স্পোর্টস এফএম রেডিও স্টেশনের নাম কী ?
= রেডিও এজ ৯৫.৬’

৫।সর্বশেষ বাঘ গণনার পদ্ধতি ছিল - বাঘের মল ও লোমের নমুনা দিয়ে(বাঘ গণনার পদ্ধতি ছিল - পায়ের ছাপ ও ক্যামেরা দিয়ে ছবি)

৬।বিশ্ব বাঘ সম্মেলন হয় কবে ?
= ২০১০ সালে রাশিয়ায়

৭। ২০১৬ সালের খানা জরিপের হিসাবে বাংলাদেশে দারিদ্র্যের হার কত?
= ২৪.৩ %

৮। ২০৩৫ থেকে ২০৫০ সালের মধ্যে কোন দেশ "গ্রেট মর্ডান সোশ্যালিষ্ট কান্ট্রি " হবে ?
= চীন

৯।বিশ্বব্যাংকের মতে  ২০১৫ সালে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করেছিল কোন দেশ ?
=  চীন, ২য় যুক্তরাষ্ট্র, ৩য় ভারত

১০। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে " মেমোরী অব দ্য ওয়ার্ল্ড " ঘোষণা করে
=ইউনেস্কো  ৩০ অক্টোবর ২০১৭

১১। টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিয়ান - কে?
=ডেভিড মিলার, ৩৫ বলে

৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতিঃ বাংলা



সৃষ্ট চরিত্র সমূহ
                         ★★★★★★★★★★★★★

             বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি?
             উঃ নিরঞ্জন (শূন্য পূরণ)।
             অমল চরিত্রের স্রষ্টা নাট্যকার কে?
             উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।
             ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে?
             উঃ প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।
             রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের?
             উঃ কৃষ্ণকান্তের উইল।
             চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র?
             উঃ মনসামঙ্গল।
             রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
             উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।
             অমিত ও লাবন্য চরিত্রের স্রষ্টা কে?
             উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
             ললিতা চরিত্রের স্রষ্টা কে?
             উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (গোরা)।
             ললিতা ও শেখর চরিত্রের স্রষ্টা কে?
             উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পরিনীতা)।
             রতন ও দাদাবাবু চরিত্রের স্রষ্টা কে?
             উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (পোষ্ট মাস্টার)।
             হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে?
             উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।
             কুবের চরিত্রের স্রষ্টা কে?
             উঃ মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।
             মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে?
             উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
             দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
             উঃ বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
             দীপাবলী চরিত্রের স্রষ্টা কে?
             উঃ সমরেশ মজুমদার (দীপাবলী)।
             রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে?
             উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
             ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে?
             উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
             সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা কে?
             উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
             নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা কে?
             উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকু-লা)।
             নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে?
             উঃ দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।
             ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা কে?
             উঃ দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
             নন্দলাল চরিত্রের স্রষ্টা কে?
             উঃ অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।
             দেবযানী চরিত্রের স্রষ্টা কে?
             উঃ অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।
             নন্দিনী চরিত্রের স্রষ্টা কে?
             উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
             রাইচরণ চরিত্রের স্রষ্টা কে?
             উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
             মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা কে?
             উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
             সুরবালা চরিত্রের স্রষ্টা কে?
             উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
             দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে?
             উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
             পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা কে?
             উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।

             মিল্টন সৈকত, ঢা.বি.

Thursday, November 2, 2017

যেভাবে ইংরেজী প্রস্তুতি নিয়েছিলাম!!!!!!!!

                    যেভাবে ইংরেজীর প্রস্তুতি নিয়েছিলাম
                       ---------------------------------------------------------------------------------------
               ----------------------------------------------------------

সৈকত তালুকদার
৩৬ তম বিসিএস (সাধারণ শিক্ষা)

সিনিয়র অফিসার, বিকেবি


অনেকে ইংরেজীর প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন। আগে জেনে নিন ইংরেজীতে আমি কেমন ছিলাম...

১।  ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত ইংরেজীতে যদিও স্যারদের দয়া ছাড়াই পাস করেছি তবে এটা ভেবে নেবেন না যে আমি ইংরেজীতে ভালো ছিলাম। গ্রামার খুব কম পারতাম। ক্লাস নাইনে উঠে চিন্তা করলাম, এতদিন যা হওয়ার হয়েছে, এখন তো আমাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একটু গ্রামার না জানলে কেমন হয়। তখন Communicative English চালু হয়েছিল। তাই যে স্যারের কাছেই পড়তে যাই খালি দেখি কম্প্রিহেনশন সলভ করায়, Fill in the Blanks (Clues or Without Clues) সলভ করায়। প্রাইভেট পড়ি আর ভাবি, আমি আপনার কাছে আসলাম গ্রামার শিখতে, আর আপনি আমাকে শুধু True or False এসব সলভ করান। এটা তো আমি বাসাতেই করতে পারি। প্রাইভেট পড়া বাদ দিলাম।

২।  ইন্টারে ভর্তি হওয়ার পর আমার সবচেয়ে ভয়ের ক্লাস ছিল English। স্যার ক্লাসে একটা বাংলা কথাও বলত না। একদিন স্যার বললেন, আমার ক্লাস তোমাদের কেমন লাগে, কোন সমস্যা হচ্ছে না তো? আমরা গুটিকয়েক দাঁড়িয়ে বললাম, স্যার, ইংরেজীর বদলে বাংলা বললে আমাদের বেশি সুবিধা হতো। স্যার বললেন, ইংরেজী ক্লাসে বাংলা বলা নিষেধ। তারপরেও আমি কিছু কিছু বাংলা বলব। যাহোক, এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে ডলার নামে এক ভাইয়ের কাছে প্রাইভেট পড়া শুরু করলাম। তিনিও দেখি বেশি বেশি কম্প্রিহেনশন সলভ করায় আর গ্রামার পড়ায় কম কম। তাঁর উপর গ্রামারের উপর হোমওয়ার্ক দেয়। যেসব হোম ওয়ার্ক দিত, আমি কিছু কিছু করতাম, বাকিগুলা রুমমেট গোলাম মোরশেদ সরকার এর নিকট থেকে করে নিতাম। কিছুদিন পর সে প্রাইভেট পড়াও বাদ দিয়েছি।

৩।  ভর্তি পরীক্ষায় শুধু ইংরেজীতে পাস মানে ৮ মার্ক না পাওয়ার জন্যই ঢাকা ভার্সিটিতে চান্স হয়নি। ভর্তি পরীক্ষা দেই আর ফেল করি। কোথাও চান্সই পাচ্ছিলাম না। সবাই ব্যাপক হতাশ। আমাকে নিয়ে তাঁরা এখন কি করবে। অবশেষে জগন্নাথ ভার্সিটিতে চান্স পেয়েছিলাম। আপনারা জেনে অবাক হবেন, অনার্স পড়া একটা ছেলে হয়েও আমি voice, Narration ইত্যাদি কিছুই পারতাম না। বুঝেন আমার ইংরেজীর জ্ঞান।

এই অবস্থায় থেকেও আমি বিসিএসের স্বপ্ন দেখেছিলাম। ক্যাডারও হলাম। যেভাবে যাত্রা শুরু করেছিলাম তা তুলে ধরলাম-

১। যেহেতু গ্রামার কিছুই বুঝতাম না, তাই প্রথমেই SM Zakir Hussain রচিত A passage to The English Language বইটা থেকে গ্রামার পাঠ শুরু করলাম। বইটা সহজ সরল ভাষায় ভেঙ্গে ভেঙ্গে লেখা। গ্রামার ধীরে ধীরে আয়ত্বে আসা শুরু করলো।

২। গ্রামার পড়ার সাথে সাথে Chowdhury and Hossain এর Advance Learner's Functional English বই থেকে Preposition, Phrases and Idioms, Group Verb, Homonyms ইত্যাদি ঝাড়া মুখস্থ করলাম।

৩। এরপর সংগ্রহ করলাম বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নিয়ে Md. Fazlul Haque এর লেখা English for Competitive Exams বইটি। বইটা পড়তে বেশি দিন লাগেনা। অল্প দিনে ভালো প্রস্তুতির জন্য বইটি খুব দরকারী।

৪।  Saifur’s Analogy বইটা এখন পর্যন্ত পাঁচ বার শেষ করেছি। একসময় Analogy দেখলে যেখানে আমার জ্বর আসতো, এই বইটা পড়ে Analogy সম্পর্কে একটা ভালো ধারণা পাই। অনেক পরীক্ষায় হুবহু কমনও পেয়েছি। তাছাড়া এই বইটা পড়লে মনের অজান্তেই অনেক শব্দ শিখে ফেলা যায়। যা আমার শব্দভান্ডারকে সমৃদ্ধ করেছিল।

৫।  মধুমতি প্রকাশনী থেকে প্রকাশিত আলাউদ্দীন ভূঁইয়ার Exclusive BCS Preliminary English বই থেকে যত ধরণের Correction আছে, সব পড়লাম। এই বইটা বাজারের অন্যান্য বই থেকে একদম ব্যতিক্রমী। কিছু কিছু টেকনিক বইটিকে করেছে অসাধারণ। বাজারের অনেক বইয়ের ভুল তথ্য বইটিতে রেফারেন্সসহ বিশ্লেষন করে সঠিক উত্তর দেওয়া হয়েছে।

৬। English for Competitive Exams বইটি থেকে ইংরেজী সাহিত্যের অনেক বিষয়ই জানতে পেরেছিলাম। বাকিটা নীলক্ষেতের Friend’s Book Corner থেকে ABC of English Literature বইটি কিনে পড়েছিলাম।

৭।  বিসিএস লিখিত পরীক্ষার জন্য ওরাকল প্রকাশনীর ইংরেজী বইটা কিনেছিলাম। সেখান থেকে শুধু বিগত বছরের প্রশ্ন সলভ করেছি। Letter, Report, Feature, Essay কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আইডিয়া নিয়েছি।

৮।  মোবাইলে দুইটা ট্যাব খুলে একটাতে প্রথম আলো বাংলা ভার্সন ও অন্যটাতে ইংরেজী ভার্সন পড়েছি। এতে অনেক নতুন শব্দ শেখার পাশাপাশি কিভাবে অনুবাদ হচ্ছে সেটা বুঝার চেষ্টা করেছি। তাছাড়া নবদূত HSC English Supplementary practice with suggestions and solutions বইটা ফলো করেছি। অনেক পরীক্ষায় সরাসরি কমনও পেয়েছি। বইটাতে ছোট-বড় অসংখ্য বাংলা বাক্য বা অনুচ্ছেদ ইংরেজি অনুবাদ করার পাশাপাশি অনেক ইংরেজী বাক্য বা অনুচ্ছেদ বাংলা অনুবাদ করা আছে। তাছাড়া TRANSLATION WARRIORS গ্রুপে সবাই মিলে ডেইলি স্টার পত্রিকা অনুবাদ করেছি। এতে অনেক শব্দ শিখেছি। অনুবাদ ভালো পারার অনেক সুবিধা। ইংরেজী রচনা পড়া লাগেনা, Letter পড়া লাগেনা, রিপোর্ট পড়া লাগেনা।
পরবর্তী লেখা আসছে বাংলা নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, লেখাপড়া চালিয়ে যান।


৩৮তম বি.সি.এস প্রিলি প্রস্তুতি:আন্তর্জাতিক বিষয়


                                        Image result for আন্তর্জাতিক বিষয়                   

                                               আন্তর্জাতিক বিষয়
                       ------------------------

           * BRICS এর ধারনা দেন?
             উ: Jim O’Neill

           * ‘One Belt, One Road’ এর নতুন নাম?
             উ: Belt and Road Initiative

           * BRI এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়?
             উ: ১৪-১৫ মে, ২০১৭ বেইজিং

           * ভৌগলিকভাবে গ্রিনল্যান্ড দ্বীপ অবস্থিত?
            উ: উত্তর আমেরিকা মহাদেশে

           * GATT চুক্তি সাক্ষরিত হয়েছিল?
             উ: ১৯৪৮ সালের ১ জানুয়ারি

           * ম্যাগনাকার্টা (১৫ জুন,১২১৫) চুক্তি সাক্ষরিত হয়েছিল                                               কোথায়?
             উ: রানিমেড দ্বীপ, ইংলান্ড

           * International Chamber of Commerce সদর দপ্তর?
            উ: প্যারিস, ফ্রান্স

           * SPM in Environmental Science?
            উ: Suspended Particulate Matter

          * Love Story গ্রন্থের লেখক?
            উ: Erich Segal, এরিক শেগাল

          * বিশ্ব শরণার্থী দিবস?
            উ: ২০ জুন

         * বারলেভ লাইন কোথায় অবস্থিত?
            উ: ইসরাইলে অবস্থিত পৃথিবীর অন্যতম সুরক্ষিত প্রতিরক্ষা                                  ব্যুহ

        * পরিবেশের উপর প্রথম আন্তজাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
             উ: জুন, ১৯৭২

         * আটলান্টিক ওয়াল অবস্থিত?
           উ: ফ্রান্স

         * ফ্রান্স ন্যাটোর সামরিক কমান্ড থেকে বের হয়ে যায়?
           উ: ১৯৬৬ সালে (যোগ দেয় ২০০৯)

         * মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী?
           উ: পুত্রজায়া

         * মলোটভ রিবেন থ্রোপ চুক্তি সাক্ষরিত কাদের মধ্যে?
           উ: স্ট্যালিন ও হিটলার, August 23, 1939
          ::::::
        Nazmul Alam

Wednesday, November 1, 2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি: আপডেট_তথ্য



                                    আপডেট_তথ্য

  #ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

    *মোট গ্যাসক্ষেত্র=২৮টি
    *২৮তম গ্যাসক্ষেএ ভোলায়
    *২৭ তম গ্যাসক্ষেএ পাবনার মোবারকপুরে
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ভোলায় শাহবাজপুরের কাছে নতুনগ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে । নতুন সন্ধান পাওয়া গ্যাসক্ষেত্রটি আগের গ্যাসক্ষেত্রটির তুলনায় দ্বিগুণেরও বেশি বড় । গ্যাসক্ষেত্রে প্রায় ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস আছে । আগের গ্যাসক্ষেত্র ও নতুন গ্যাসক্ষেত্র মিলিয়ে শাহবাজপুর থেকে মোট প্রায় এক ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস পাওয়া যাবে ।
এটি নিয়ে বর্তমানে বাংলাদেশে ২৮টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে। প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র। এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়। প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
:::::::::::::
ইউসুফ আলী

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি: গুরুত্বপূর্ণ তথ্য

                 


                    বাংলাদেশ ও আন্তর্জাতিক তথ্য



১| বঙ্গবন্ধু স্কয়ার কোথায় অবস্থিত?
- ফ্রান্স
২। সবচেয়ে বড় ম্যুরাল বঙ্গবন্ধু ম্যুরালের উচ্চতা কত ফুট?
- ৪২ ফুট
৩। জাতিসংঘ এখন পর্যন্ত কতবার উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে?
- ৯ বার
৪। Fifth Column কি?
- দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ব্যক্তি বা সংগঠন
৫। East-1 বা ই-ওয়ান অঞ্চল কোথায় অবস্থিত?
- জেরুজালেম
৬। আমেরিকার ব্যাটেল গ্রাউন্ড স্টেট কতটি?
- ৮ টি
৭। বিশ্বের কতটি দেশে ইলিশ আছে?
- ১১ টি
৮। ফিফার প্রথম নারী মহাসচিবের নাম কি?
- ফাতমা সামৌরা
৯। বাংলাদেশের 'স্বাধীনতার ঘোষনা' সংবিধানের কোথায় সংযুক্ত করা হয়?
- ৬ষ্ঠ তফসিলে: অনুচ্ছেদ ১৫০(২)
১০। বাংলাদেশের 'স্বাধীনতার ঘোষনা পত্র' সংবিধানের কোথায় সংযুক্ত করা হয়?
- ৭ম তফসিলে: অনুচ্ছেদ ১৫০(২)
১১। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের নাম কি?
- Train No G804
১২। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২১ তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?
- জাবিভাকা
১৩। কে মুক্তিবাহিনী গঠন করেন?
তাজউদ্দিন আহমেদ। ১১ জুলাই, ১৯৭১
১৪। ইন্ডিয়া হাউজ কোথায় অবস্থিত?
- উত্তর লন্ডন
১৫। সুদানের দারফুরে যুদ্ধরত আরব মিলিশিয়া বাহিনীর নাম কি?
- জানজাবিদ
১৬। মুক্তিযোদ্ধা হত্যাদিবস কবে?
- ৭ নভেম্বর
১৭। ৬৯ এর গনঅভ্যুথানে প্রথম শহীদ বুদ্ধিজীবি কে?
- ড. সামছুজ্জোহা
১৮। মুজিবনগর সরকারে মোট কতটি মন্ত্রনালয় ছিল?
- ১২ টি
১৯। এগারটি সেক্টরে বিভিন্ন সময় নিয়োজিত ১৬ জন সেক্টর কমান্ডারের মধ্যে কতজন জীবিত আছেন?
- ৪ জন
২০। Land of Ruby হিসেবে পরিচিত কোনটি?
- মিয়ানমারের মোগক উপত্যকা
২১। সম্প্রতি চীনে স্থাপিত বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ এর নাম কি?
- ফাস্ট
২২। চীনে রাজতন্ত্র বিলুপ্ত হয় কবে?
- ১৯১১ সালে
২৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মোদক টং এর আবিস্কারক কে?
প্রফেসর সাঈদ চৌধুরী
২৪। রাডার এড়াতে সক্ষম চীনের এমন যুদ্ধজাহাজের নাম কি?
- জে টুয়েন্টি (J- Twenty)
২৫। কুখ্যাত কারাগার 'ইনসেন' কোথায় অবস্থিত?
- মায়ানমার

(বি.দ্র: অন্য কোথাও পোস্ট করলে কার্টেসী দিয়া বাধিত করবেন)

Sharaj Chakraborty

Tuesday, October 31, 2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি: বাংলা

                              Image result for বাংলা

                       
                    ৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
                      --------------------------------------------
.
১।বাংলা সাহিত্যের প্রথম কাব্য গ্রন্থ বা গ্রন্থ কোনটি ?
- চর্যাপদ
২। চর্যাপদ কোন শতকে রচিত হয়েচিল ?
- দশম শতকের মধ্যভাগ থেকে দ্বাদশ শতকের মধ্যে ( ৯৫০-১২০০)
৩। কোন শতকে বাংলা সাহিত্যে কবিতা বা পদ্য লেখা শুরু হয় ?
- দশম শতক থেকে অষ্টাদশ
৪। কোন গ্রন্থের ভাষাকে সন্ধ্যাভাষা বলা হয়েছে?
- চর্যাপদ ( হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন)
৬। বাংলা সাহিত্যের স্তরকে কয়টি স্তরে ভাগ করা হয় ?
- ৩টি। যথা ১। প্রাচীন যুগ > ৯৫০-১২০০ ২। মধ্যযুগ >> ১৩৫০-১৮০০। ৩।আধুনিক যুগ>> ১৮০০- আজ পর্যন্ত
৭। মধ্যযুগের সকল সাহিত্যে কিসের প্রাধান্য পেয়েছে?
- দেবতাকেন্দ্রিকতা
৮। মধ্যযুগের শ্রেষ্ট ফসল কোনটি ?
- বৈষ্ণব পদাবলি। (কিন্তু সর্বশ্রেষ্ঠ ফসল >> শ্রীকৃষ্ণকীর্তন
৯। বৈষ্ণব পদাবলির নায়কনায়িকা কারা ?
- রাধা ও কৃষ্ণ।
১০। বাংলা সাহি্ত্যের বিকাশে একজন ইংরেজ পাদ্রী বিশেষ অবদান রাখেন তার নাম কি?
-- উইলিয়াম কেরি।
১১।চর্যাপদের সবচেয়ে ভালো কবিতাটি লিখেছেন কে?
- শবরীপাদ
১২। ‘সোণে ভরতী করুণা নাবী। রুপা থুই নাহিক ঠাবী’’- পঙক্তিটির অর্থ কি?
- আমার করুণা নামের নৌকা সোনায় সোনায় ভরে গেছে। সেখানে আর রুপো রাখার মতো তিল পরিমাণ জায়গা নাই। লিখেছেন >> কম্বলাম্বর পা।
১৩।চর্যাপদের শেষ কবিতাটি কার লেখা ?
- শবরী পা।( ১ম টা লুইপা)
১৪। বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনার নাম কি?
- প্রভাবতী সম্ভাষণ ( ঈশ্বরচন্দ্র)
১৫। যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি ।। পঙক্তিটি কার ?
- আবদুল হাকিম ( নুর নামা কাব্যে)
১৬। আব্দুল হাকিমের কয়টি কাব্য পাওয়া যায়?
- ৫টি। ইউসুফ- জুলেখা, নূরনাম, দুর েমজলিশ, লালমোতি সয়ফুলমুলুক , হ্যানিকার লড়াই।
১৭। মহুয়া পালার প্রধান চরিত্র গুলো কি কি?
- মহুয়া, নদের চাঁদ, হুমরা বেদে , সাধু।
১৮। মৈমন সিংহ গীতিকা বিশ্বের কতগুলো ভাষায় মুদ্রিত হয় ?
- ২৩টি।
১৯। জঙ্গনাম কী?
- যুদ্ধকাব্য
২০। মর্সিয়া সাহিত্য কী?
- কারবালা ও িইসলামিবিযোগান্তক কাহিনি নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্য ।
২১। মর্সিয়া সাহিত্যে একজন হিন্দু কবি অবদান রেখেছিলেন তাঁর নাম কি?
- রাধারমন গোপ। গ্রন্থ: ইমামগণের কেচ্ছা , আফত্ নামা
২১। সোনা রুপা নহে বাপা এ বেঙ্গা পিতল । ঘষিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল।।’’ উক্তিটি কার ?
- মুরারী শীলের {চন্ডীমঙ্গল(মুকুন্দরাম চক্রবর্তী)}
২২। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন , নগর পড়িলে দেবালয় কি এড়ায় ? উক্তিগুলো কার?
- ভারতচন্দ্র রায়গুনাকর।
২৩। বৈষ্ণব পদাবলীর চারজন মহাকবি কারা ?
- বিদ্যাপতি, চন্ডীদাস জ্ঞানদাস , গোবিন্দদাস ।
২৪। ড. দীনেশচন্দ্র সেন বৈষ্ণব পদাবলীর কতজন কবির কথা বলেছেন?
- ১৬৫।
২৫। বৈষ্ণব পদাবলীতে রাধা ও কৃষ্ণ কে কিসের সাথে তুলনা করা হয়েছে?
- রাধা >. জীবাত্মা , কৃষ্ণ >> পরমাত্মা
২৬। বৈষ্ণব পদাবলীতে কয় প্রকার রসের কথা উল্লেখ করা হয়েছে?
- ৫প্রকার । যথা শান্ত, দাস্য, বাত্সল্য, সখ্য, মধুর।
২৭। বৈষ্ণব পদাবলী যিনি সবার আগে সংকলন করেন তার নাম কি? - বাবা আউল মনোহর দাস।
২৮। নাথ সাহিত্য কী?
-বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক নাথ- যোগী ও সিদ্ধাচার্যদের রচিত সাহিত্যিই নাথ সাহিত্য হিসে পরিচিত ।
২৯। মুসলমান হয়েও একজন নাথ সাহিত্য লেখেন তাঁর নাম কী ?
- শেখ ফয়জুল্লাহ (গোরক্ষ বিজয়)
৩০। বটতলার পুঁথি কী ?
- দোভাষী বাংলা ভাষায় রচিত পুঁথি
///
Mahmuda Mir Lopa

Monday, October 30, 2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতিঃ



                  ৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতিঃ  প্রশ্ন
                          ----------------------------------------------------------------------------



প্রশ্ন: বঙ্গবন্ধুর বাড়ি কোন নদীর তীরে অবস্থিত? 
    A.মধুমতি                B.করতোয়া 
         C.বাইগার

প্রশ্ন: মরিচার সংকেত ?
       a.Feo                    b.3H2O3 
       c.Fe2O3.nH2O    d.Fe2O3.2H2O

Q. He lives .... his sister's money.
       a. in                       b. for  
       c. on                      d. of

প্রশ্ন: কক্সবাজার সমুদ্রসৈকতের মোট দৈঘ্য কত কি.মি ??
        ক. ১২০        খ. ১৩০        গ. ১৫০  
        ঘ. ১৫৫        ঙ. ১৬০

প্রশ্ন:'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্তিত ???
         ক. রাঙামাটি              খ. বান্দরবন  
        গ. মৌলভীবাজার            ঘ. সিলেট

প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম নাটকের নাম কি?
     ক) ভদ্রাজুন      খ) কুলীনকুল সর্বস্ব
         গ) কৃষ্ণকুমারী          ঘ) নীলর্দপণ

প্রশ্ন: দিল্লীতে অনুষ্ঠিত"নিখিল ভারত বঙ্গ সাহিত্যে সম্মেলন" 
     এ সভাপতির দায়িত্ব পালন করেন....?
     ক. রবীন্দ্রনাথ           খ. বন্ঙ্কিমচন্দ্র 
    গ. প্রমথ চৌধুরী       ঘ. কাজী নজরুল

প্রশ্ন: সংজ্ঞা শব্দটির যুক্তবর্ণটি কোন দুটি শব্দে গঠিত ? 
          ক)জ+জ                        খ) জ+ঞ
          গ) ঞ+জ                       ঘ) ঙ+গ

প্রশ্নঃ "কূল কাঠের আগুন"এই বাগদারা দিয়ে কি বুঝায়?
        ক.তীব্র বিষ            খ. জলন্ত কাঠ
        গ. তীব্র জালা         ঘ. অগ্নিদগ্ধ দেহ

প্রশ্নঃ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?
        ১।চীনে                      ২।যুক্তরাজ্যে
        ৩।যুক্তরাষ্ট্রে                    ৪।জাপানে




চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় – B UNIT (GK- সমাধান) : 2017-18

                                                                                                 
                                                                       
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় – B UNIT (GK- সমাধান) : 2017-18
Exam Date:- 28-OCT-201

                   সাধারণ জ্ঞান

১. বাংলাদেশের প্রাচীনতম জনপদ – মহাস্থানগড়
২. লুজান শহর অবস্থিত - সুইজারল্যান্ডে
৩. কারাগারে শহীদ ‘জাতীয় চারনেতা” – সৈয়দ নজরুল ইসলাম;তাজউদ্দিন আহমেদ;ক্যাপ্টেন এম মনছুর আলী;এ এইচ এম কামারুজ্জামান
৪. রামায়ণ রচনা করেন -বাল্মীকি
৫. পবিত্র কুরআন – এর সর্বপ্রথম বাংলা অনুবাদ করেন – গিরিশচন্দ্র সেন
৬. সম্প্রতি যে বিশ্বনেতাকে প্রচার মাধ্যমে “মাদার অব হিউম্যানিটি” হিসেবে অ্যাখায়িত করেছে – শেখ হাসিনা
৭. রেনেসাঁস শব্দের অর্থ - পুর্ণজাগরণ
৮. অক্টোবর সমাজতান্তিক বিপ্লব সংঘটিত হয় – ১৯১৭ সালে
৯. হার্ভাড যে দেশের বিশ্ববিদ্যালয় – যুক্তরাষ্ট্র
১০. নোবেল শান্তি পুরষ্কার দেওয়া হয় – নরওয়ে রাজধানী অসলো থেকে
১১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে – ৩ ডিসেম্বর ১৯৭১ সালে
১২. নোবেল পুরষ্কার গ্রহণ করেনি – জ্যঁ পল সার্ত
{নোট:- ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল বিজয়ী ফ্রান্সের জ্যঁ পল সাত্রে সেচ্ছায় নোবেল পুরষ্কার প্রত্যাখান করেন এবং ১৯৭৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী ভিয়েতনামের লি ডাক থো}
১৩. দেবদাস উপন্যাস অবলম্বনে - ভারত, পাকিস্তান ও বাংলাদেশে চলচ্চিত্র নির্মিত হয়েছে
{নোট:- বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তিন দেশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'দেবদাস' নিয়ে এ পর্যন্ত ১৬টি চলচ্চিত্র নির্মিত হয়েছে।}
১৪. বাংলাদেশের বীরত্বসূচক সর্বোচ্চ খেতাব - বীরশ্রেষ্ঠ
১৫. জাতিসংঘের বর্তমান মহাসচিব – অ্যান্তোনিও গুতেরেস
১৬. “কাল নিরবধি” যে ব্যক্তির স্মৃতিকথা – আনিসুজ্জামান
১৭. “দ্য গড অফ স্মল থিংস” গ্রন্থের লেখক - অরুন্ধতী রায়
{নোট :- ১৯৯৭ সালে লেখা “দি গড অব স্মল থিংস” অরুন্ধতী রায়ের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র উপন্যাস। ১৯৯৭ সালেই তিনি এই উপন্যাসের জন্য সম্মানজনক বুকার পুরস্কার লাভ করেন।}
১৮. বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো - মিসরের আলেকজান্দ্রিয়াতে
১৯. রাজা রামমোহন রায় যে সংবাদপত্রের সম্পাদক ছিলেন – মীরাতুল আখবার (ফারসি পত্রিকা)
২০. শেখ মুজিবুর রহমান লিখিত “অসমাপ্ত আত্নজীবনী” গ্রন্থের ভূমিকা লেখন – শেখ হাসিনা
২১. বাংলাদেশের যে শিল্পী পটুয়া নামে পরিচিত – কামরুল হাসান
২২. পাবলো পিকাসো অংকিত “গুয়েনির্কা’র ঘটনা যে দেশে সংঘটিত হয় - স্পেনে
২৩. জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন – পণ্য হিসেবে বাংলাদেশ ইলিশ মাছের স্বত্ব অর্জন করে
২৪. বিশ্ব ডিম দিবস প্রথম পালন করা হয় – ১৯৯৬ সালে
{নোট:- যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এগ কমিশন (আইইসি) স্থাপিত হয় ১৯৬৪ সালে। বর্তমানে এই সংস্থার সদস্যসংখ্যা ৮০। সংস্থাটি ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম ‘বিশ্ব ডিম দিবস’ পালনের আয়োজন করে, যা পরবর্তী সময়ে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয়ে আসছে। ২০১৩ সালে বাংলাদেশ প্রথম ডিম দিবস পালন করে}
২৫. সম্প্রতি আনান কমিশন যে আন্তর্জাতিক সমস্যার ওপর প্রতিবেদন প্রকাশ করে – রোহিঙ্গা সমস্যা
২৬. নিচের যে বিজ্ঞানী পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হন – এপিজে আব্দুল কালাম
২৭. চিকনগুনিয়া রোগ প্রথম যে দেশে শনাক্ত হয় - তানজানিয়ায়
২৮. “নুরুলদীনের সারাজীবন” যে ধরনের গ্রন্থ – কাব্য নাটক
{নোট:- নুরুলদীনের সারাজীবনফকির বিদ্রোহের পটভূমিতে রচিত।}
২৯. আগে কি সুন্দর দিন কাটাইতাম...” এই জনপ্রিয় লোকসংগীতের গীতিকার – শাহ আব্দুল করিম
৩০. মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পুরষ্কার পান – ড্যানিয়েল ক্যাহনেম্যান (২০০২

উত্তর প্রদানে-
Shariful Islam Alal
সমাজকল্যাণ বিভাগ;ঢাকা বিশ্ববিদ্যালয়

বিসিএস ভাইভার খুঁটিনাটি //




                      বিসিএস ভাইভার খুঁটিনাটি //
           (৩৭ তম রিটেনের রেজাল্ট হলো, তাই ভাইভার প্রিপারেশান)

==========
Any viva is a game. এই গেইমে নিজেকে পণ্ডিত প্রমাণ করা নয় - কনভিন্স করে জিততে হয়। কনভিন্স করার জন্য দুটো জিনিস প্রয়োজন হয় - Confidence & modesty. ভাইভাতে অনেক প্রশ্নই কমনসেন্স থেকে করে। আর সেগুলোর জন্য আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে রাখবে। তাই কনফিডেন্ট হোন। কত যদু, মধু ভাইভাতে কত ভালো করছে, তাহলে আমি কেন নয়। এই ভাবটা অন্তর দিয়ে অনুভব করুন। কনফিডেন্স আসবে। এরপর বিনয়। কোন বসই পণ্ডিত চায় না, একজন competent & loyal লোক চায়। আপনি নিজেও যদি ভাইভা নেন, তখন নিজেকে মনে হবে জ্ঞানবৃক্ষ আর পরীক্ষাত্রীদের মনে হবে অবোধশিশু, চারাগাছ। তাই পরীক্ষক কখনোই এক্সপেক্ট করেন না যে, পরীক্ষার্থী তাকে হাইকোর্ট দেখাবে। তাই অবশ্যই যে কোন অবস্থাতে বিনয়ী থাকতে হবে। তাই Confidence ও modesty মিলিয়েই আপনাকে জিততে হবে। It’s a market, you have to sell yourself only.
.
কিভাবে শুরু করবেন?
বিসিএস ভাইভা হয় মূলত ক্যাডার চয়েসের উপর। একটা নতুন বা পুরাতন যে কোন ভাইভা গাইড জোগাড় করুন। প্রশ্নের ধরন দেখুন। গাইড ও ইন্টারনেট থেকে ফার্স্ট আর সেকেন্ড চয়েজের সাধারণ বিষয়গুলি দেখে ফেলুন। তবে এর জন্য ঘুম হারাম করার কোন দরকার নাই। বিসিএস ভাইভার জন্য এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ না। তবে এগুলো না জানলে কনফিডেন্স আসবে না। গাইডের উত্তর ৯০% ক্ষেত্রে আপনার পছন্দ হবে না, তখন ইন্টারনেট দেখুন। কিছু জিনিস লিখে ফেলুন। এতে উত্তরগুলো গাইডের মত না, নিজের মত হবে।
.
Most Vital Part:
কয়েকটা কমন প্রশ্ন প্রায় সবাইকে করে। এগুলো নিজে তৈরি করে লিখে ফেলুন। এই প্রশ্নগুলোর উত্তর গতানুগতিক না দিয়ে একটু আলাদা করে বলতে চেষ্টা করুন। নিজের উত্তরের সাথে ইউনিক (আলাদা কিছু যা একান্তই আপনার) কিছু যোগ করতে পারলে - সেটা কাজে দেবে। এরকম কিছু কমন প্রশ্ন হলো -
(i) কেন বিসিএস দিচ্ছেন? (ii) ফার্স্ট চয়েস এটা কেন? (iii) আপনার একাডেমিক সাবজেক্টের সাথে ফার্স্ট চয়েস কিভাবে রিলেটেড? (iv) নিজ জেলা সম্পর্কে – জেলার বিখ্যাত ব্যক্তি, নদী, জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, নামকরণ, জেলার বিখ্যাত কয়েকজন সিভিল সার্ভিস অফিসারের নাম। (v) নিজের নাম বা জন্মদিনঃ নিজের নামে কোন বিখ্যাত ব্যক্তি থাকলে তাঁর কথা জেনে নিন। নিজের জন্মদিন কোন বিশেষ দিন হলে সেই দিনের ইতিহাস জেনে নিন।
এসব প্রশ্নের উত্তর মুখস্ত টাইপ না, গল্প টাইপ করে বলতে পারলে ভাল হয়। গাইডের উত্তর না, একেবারে নিজের জীবনের কিছু বলতে পারলে সেটা বিশ্বাসযোগ্য হয়। যেমন, কেন বিসিএস দিচ্ছেন - এ প্রশ্নে আমার উত্তর ছিলো মোটামুটি এরকমঃ 'স্যার আমি কিছুদিন সফটওয়্যার কোম্পানিতে কাজ করেছি। বিদেশী কোম্পানির আউটসোর্সিং কাজ। কিন্তু দিন শেষে বাসায় ফিরে মনে হতো - আমি কার জন্য কী করছি! এখানে বেতন ছাড়া আমার কোন প্রাপ্তি নেই। ছোটবেলা থেকে যেভাবে নিজেকে দেখতে চেয়েছি, প্রাইভেট জবে সেভাবে নিজেকে পাচ্ছি না, মানসিক শান্তি পাচ্ছি না। আমি দেশের জন্য আরো বড় পরিসরে কাজ করার সুযোগ চাই। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হতে পারলেই আমি সেই সুযোগটা পেতে পারি। এজন্যেই বিসিএস দিচ্ছি, স্যার।'
.
সাম্প্রতিক বিষয়ঃ
একেবারে সাম্প্রতিক বিষয়গুলোই প্রশ্নকর্তার মাথায় বেশি থাকে। এজন্য পত্রিকার সম্পাদকীয় পাতার কয়েকটা কলাম প্রতিদিন পড়ুন। অনেকে টকশো দেখার কথা বলেন। কিন্তু এখন এত বেশি টকশো হয় যে, এতে প্রিপারেশানের সময় নষ্ট আর ইনফরেশান বিচ্যুতির সম্ভাবনা থাকে।
.
Common Sense of Viva:
ভাইভার কিছু কমন বিষয় যেগুলো আপনি জানেন। আমি আবার মনে করিয়ে দিচ্ছিঃ
(i) অনুমতি নিয়ে প্রবেশ করুন। সালাম দিয়ে, অনুমতি নিয়ে বসুন।
(ii) স্মাইলিং ফেইস রাখা জরুরী।
(iii) আই-কন্টাকঃ ভাইভা বোর্ডের সবার সাথে আই-কন্টাক বজায় রাখুন। ভাইভা বোর্ডে ৩/৪ জন থাকেন। একটি প্রশ্ন যিনি করবেন, উত্তরের সময় তাঁকে মূল ফোকাস দিয়ে সবার দিকে অন্তত একবার তাকান। বিসিএস ভাইভাসহ অনেক ভাইভাতেই একজন মনোবিজ্ঞানী থাকেন। উনি কিচ্ছু বলেন না। চুপচাপ বসে থাকেন। ওনাকে অবহেলা করবেন না। অবশ্যই ওনাকেও আই কন্টাকে রাখুন।
(iv) পোশাকঃ মার্জিত কিন্তু নিজের জন্য কমফোর্টেবল পোশাক পড়ুন। সেটি স্যুট হতে পারে, শার্ট-প্যান্টের সাথে টাই, শাড়ি, সেলোয়ার-কামিজ যে কিছু হতে পারে। যেটা পড়লে আপনি নিজেকে একজন অফিসারসুলভ মনে করবেন, সেটাই পড়ুন। ৩৪-তম বিসিএসের ভাইভার আগে আমাকে এক পরীক্ষার্থী জিজ্ঞেস করল, ভাইয়া কোন টেইলার্স থেকে স্যুট বানাবো। সে ধরেই নিয়েছে, স্যুট তাঁকে পড়তেই হবে। আর টেইলার্সের খবর দিতে আমিই যোগ্য ব্যক্তি। কদিন পড়ে সে আবার খবর দিল, সে বারো হাজার টাকা দিয়ে এক বিখ্যাত টেইলার্স থেকে স্যুট বানিয়ে ফেলেছে। বেশ মজা লাগলো। কিন্তু ওর এপ্রোচটাকে অবশ্যই পজিটিভলি নিলাম। সে যেটা ঠিক মনে করেছে, সেটা করে ফেলেছে। পোশাকের জন্য এটাই সঠিক এপ্রোচ।
(v) কোনমতেই argue করা বা তর্ক করা যাবে না। Interviewer যদি ভুলও বলে, তবে ভুলটা মেনে নিয়ে বিনয়ের সাথে নিজের টুকু যোগ করা যায়, তাঁর বেশি নয়।
.
ভাইভার দিন সকালে কি করবেন?
সকালেই ঐ দিনের ২/৩ টা খবরের কাগজে চোখ বুলিয়ে নিন। ঐ দিনের বাংলা তারিখ জেনে নিন। ঐ দিন কোন জাতীয় বা আন্তর্জাতিক কোন দিবস বা বিশেষ ঘটনা ঘটে থাকলে সেটার বিস্তারিত জানতে হবে। ওই সময় কোন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশে ভ্রমণ করলে বা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বা মাননীয় প্রধানমন্ত্রী কোথাও সফরে গেলে সেটা গুরুত্বপূর্ণ।
.
প্রশ্ন কি ইংরেজীতে করবে?
ভাইভাতে ২/১ টা প্রশ্ন ইংরেজিতে করে। আর যাদের ফরেন ফার্স্ট চয়েস, তাঁদের বেশিরভাগ প্রশ্নই ইংরেজীতে করতে পারে। বিদেশি ভাষায় সবারই সমস্যা থাকে। তাই এই সমস্যা নিয়া ভাবার দরকার নাই, ভাবুন এটা সবারই জন্য কম-বেশী একই। ইংরেজী বলার ভীতিটা যাদের বেশি, তাঁরা দুটি কাজ করতে পারেনঃ
(i) কমন প্রশ্নগুলার ইংরেজী উত্তর নিজে নিজে বলে সেটি মোবাইলে রেকর্ড করুন। এরপর শুনুন। নিজেই বুঝবেন কিভাবে বললে আরও ভালো হতো। পরের বার রেকর্ডে অবশ্যই উন্নতি হবে। এ্যাঁ, আঁ, উঁ ...এসব বাদ দিয়ে ইংরেজী বাক্য স্মার্টলি শেষ করার জন্য এর চেয়ে ভালো টেকনিক আর নেই।
(ii) কমন প্রশ্নগুলার ইংরেজী উত্তর প্রেমিক/প্রেমিকা/বন্ধুর কাছে বলতে পারেন। আফসোস, আমার প্রেমিকা সেই সময় কাছে আসলে, তাঁর সাথে কালিদাসও আসত – ‘মেঘদূত’ হাতে নিয়ে। তাই পরীক্ষার আলাপ পাত্তাই পেত না। আপনার তো সেই সমস্যা নেই।
.
শেষ কথাঃ
ফর গড সেক, আমি যেভাবে আমার কথাগুলো বললাম, সেভাবে আমার ভাইভার সময় কেউ আমাকে বলে নি। আর সেই সময় ফেইসবুকে পরামর্শ নেবার মত স্মার্ট আমি ছিলাম না। আমি বিসিএসের জন্য কোন কোচিং করি নি। ২/৩ টা কোচিং আমার নাম তাঁদের লিফলেটে ব্যবহার করেছে, কিন্তু তা ডাহা মিথ্যা। এই মিথ্যার জন্য অনেকে মাপ চেয়েছে, কিন্তু লিফলেটে নাম দেয়া বন্ধ করে নাই। যাই হোক, এসবের মানে – ভাইভা প্রিপারেশানে আপনার অবস্থা আমার থেকে ভাল। তো আপনি আজই কনিফিডেন্ট হয়ে যান। আজই আর হরিপদ কেরানী নয়, আকবর বাদশা হয়ে যান। তবে একজন বিনয়ী বাদশা। কনফিডেন্স আর বিনয় দিয়ে জয় করুন ভাইভা বোর্ডকে। শুভকামনা।
..........................
অগ্রজের অগ্রিম অভিনন্দন

 সুজন_দেবনাথ(অব্যয় অনিন্দ্য)
সহকারি পররাষ্ট্র সচিব

Sunday, October 29, 2017

আন্তর্জাতিক বিষয়

                                                                                                                                                                           
             ৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
                                            আন্তর্জাতিক বিষয়                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         



১. Inter Parliamentary Union প্রতিষ্ঠিত হয়?
উ: ১৮৮৯
২. মন্টিল প্রটোকল গৃহীত হয়?
উ: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭
৩. WTO এর ‘Trade Facilitation Agreement (TFA)’ কার্যকর হয়?
উ: ২২ ফেব্রুয়ারি, ২০১৭
৪. Treaty of Westphalia-1648 signed between?
উ: The Holy Roman Emperor and The King of France and their respective Allies.
৫. শিকোকু দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
উ: প্রশান্ত মহাসাগর
৬. অছি পরিষদের কার্যক্রম স্থগিত আছে?
উ: ১৯৯৪ সাল থেকে
৭.পাকিস্তানের পঞ্চম প্রদেশ?
উ: গিলগিট বালতিস্তান
৮. The World Day to Combat Desertification and Drought?
উ: 17 Jun
৮. ইকুয়েডর এর মুদ্রার নাম?
উ: U.S Dollar
৯. When The Sino-Vietnamese War, also known as the Third Indochina War broke out?
উ: Feb 17, 1979
১০. Dead Heart of Africa বলা হয়?
উ: শাদকে ( রাজধানী - এন জামেনা)
১১. আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হয়?
উ: ২৯ মার্চ, ২০১৭
১২. HFC গ্যাসের নিঃসরণ কমাতে ‘কিগালি চুক্তি’ সাক্ষরিত হয়?
উ: ১৪ অক্টোবর, ২০১৬
১৩. Nuclear-powered সাবমেরিন এর অধিকারী দেশ কয়টি?
উ: ৬ টি ( The United States, Russia, France, The United Kingdom, China,& India)
১৪. UNFCCC এর প্রধান কে বলা হয়?
উ: Executive Secretary
১৫. UNDP ‘Human Development Report’ প্রকাশ করে কোন সাল থেকে?
উ: ১৯৯০
::::::
Nazmul Alam, DU

Ads

বিসিএস গুরুত্বপূর্ণ কিছু প্রস্ন

          ৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি ১) 'Venus de milo' কি?? a) একটি চিত্রশিল্প b) একটি সাহিত্যকর্ম c) একটি ভাস্কর্য★★ d) এক...