Saturday, November 4, 2017

যেভাবে নিয়েছিলাম বাংলা প্রস্তুতি

                                                               

                                    বাংলা                                                                                                                                                                                                                                                                                                                     
ইংরেজীর প্রস্তুতি নিয়ে লিখে আপনাদের এতো ব্যাপক সাড়া পাব সেটা কল্পনাই করিনি। আপনারা যে আমার লেখা গ্রহন করেছেন সেজন্য আপনাদের নিকট আমি কৃতজ্ঞ। প্রস্তুতির ধারাবাহিক লেখালেখিতে এবার বাংলার প্রস্তুতি নিয়ে লিখছি। বরাবরের মতই লেখার প্রথমাংশে থাকছে বাংলায় আমি কেমন ছিলাম সেটা নিয়ে।
এক) ক্লাস ফাইভ থেকে এসএসসি লেভেল পর্যন্ত বাংলা নিয়ে আমার কোন স্মৃতিই মনে পড়ছে না। তাই বলা যায় বাংলা নিয়ে এই সময়ের মধ্যে আমার জীবনে মনে রাখার মতো কোন খারাপ বা ভালো কিছু ঘটেনি। আমি এভারেজ লেভেলেই ছিলাম।
দুই) এইচএসসি লেভেলে রুমমেটের সাথে পাল্লা দিয়ে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সন্ধি, বাগধারা ইত্যাদি বিষয় মোটামুটি ভালোই পড়েছিলাম। ফলশ্রুতিতে বাংলায় ইংরেজীর থেকে ভালো করেছিলাম।
তিন) পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য কিছু পড়ালেখা করে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় বাংলায় পঁচিশ মার্কের মধ্যে আঠারোর মতো পেয়েছিলাম। শুধু ইংরেজী খারাপ করার কারণে চান্স পাইনি।
যেহেতু বাংলা একটু একটু পারতাম এবং সাহস ছিল যে বাংলা অন্যান্য বিষয়ের চেয়ে সহজেই বশে আনতে পারব, তাই বাংলার প্রস্তুতি শুরু করেছিলাম গণিত ও ইংরেজী একটা মোটামুটি মানে আসার পর। চলুন, জানা যাক কিভাবে শুরু করেছিলাম।
এক) হায়াৎ মামুদ স্যারের উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা বইটা দিয়ে শুরু করেছিলাম। বইটি অনেক মোটা হলেও ভয় পাওয়ার দরকার নাই। বইটিতে ব্যাকরণ, ভাবসম্প্রসারন, সারাংশ, রচনা ইত্যাদি বিষয় আলোচনা করা আছে বিধায় বইটির সাইজ একটু বড়। তাছাড়া ছোট ছোট অনেক বই পড়ার চেয়ে একটা বই পড়লেই অনেক কিছু জানা যাবে এটা ভাবলেই আমার কেন জানি একটু শান্তি শান্তি লাগত।
দুই) বাংলা সাহিত্যের প্রস্তুতির জন্য ড. সৌমিত্র শেখর লিখিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটা পড়েছিলাম। চমৎকার একটা বই। প্রিলিমিনারী ও রিটেন উভয় পরীক্ষার জন্যই বেশ কার্যকরী। তবে বইটা ব্যাপক তথ্যবহুল হওয়ায় পড়ার সময় অনেকের কাছেই বইটা পড়তে বিরক্তি আসতে পারে। তাছাড়া মোহসীনা নাজিলা লিখিত শীকর বাংলা ভাষা ও সাহিত্যে বইটা কিছুদিন পড়েছি। যারা সহজ সরল ভাষায় সাহিত্য অংশের প্রস্তুতি নিতে চান তাঁরা এই বইটা পড়তে পারেন। অনেক গুছিয়ে লেখা বইটা।
তিন) বিভিন্ন পরীক্ষায় আসা বিগত বছরের ব্যাকরণ ও সাহিত্য নিয়ে বই MP3 বাংলা। অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য বইটির তুলনা নাই।
চার) বিসিএস লিখিত পরীক্ষার গ্রন্থ সমালোচনা অংশের জন্য মোহসীনা নাজিলার শীকর গ্রন্থ সমালোচনা বইটি পড়েছি। বাজারে তখন একমাত্র বই ছিল এটি। সুতরাং ভালো মন্দ যাই হোক, এটাই ছিল অন্ধের ষষ্ঠী।
পাঁচ) বিগত বছরের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান, রচনা, ভাবসম্প্রসারন, সারাংশ, পত্র লিখন ইত্যাদির প্রস্তুতি ওরাকল প্রকাশনীর বাংলা বই থেকে নিয়েছিলাম।
পরবর্তী লেখা আসছে সাধারণ জ্ঞান নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, লেখাপড়া চালিয়ে যান।

সৈকত তালুকদার
৩৬ তম বিসিএস (সাধারণ শিক্ষা)
ও  সিনিয়র অফিসার, বিকেবি

No comments:

Post a Comment

Ads

বিসিএস গুরুত্বপূর্ণ কিছু প্রস্ন

          ৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি ১) 'Venus de milo' কি?? a) একটি চিত্রশিল্প b) একটি সাহিত্যকর্ম c) একটি ভাস্কর্য★★ d) এক...