Saturday, November 4, 2017
৩৮তম বিসিএস: যে সকল টপিক বাদ দিয়ে পরবেন।
যে সকল টপিক বাদ দিয়ে পরবেন।
=========================
ধরে নিচ্ছি আপনি বিসিএস জগতে
একেবারেই নতুন। এবারই প্রথম
প্রিলি দিচ্ছেন। এবং এটাও ধরে
নিচ্ছি আপনি তেমন কিছুই এখনও
পড়েননি। হাতে সময় বেশিদিন
নেই, কি করবেন? আজ আপনার জন্যই
লিখছি :
বিসিএস এমন একটি পরীক্ষা,
যেখানে সবার জন্যই কিছু কিছু
সাবজেক্ট সহজ আবার কিছু কিছু
সাবজেক্ট মহা সমুদ্রের মতো! তাই,
আমাদের জন্য যেগুলো সহজ সেগুলো
ভালো করে বেশি বেশি পড়তে
হবে, আর যেগুলো কঠিন সেগুলো
থেকে বেছে বেছে যতদূর পারা
যায় প্রস্তুতি নিতে হবে!
যেহেতু সময় বেশি নেই এবং ধরে
নিচ্ছি আপনি তেমন কিছু পড়েননি,
তাই পুরো সিলেবাস এখন পড়তে
পারবেন না, সময় পাবেন না। আমি
আজ আলোচনা করবো, কি কি বাদ
দিয়ে পড়বেন এবং কি কি পড়বেন—
কোথা হতে পড়বেন!
যেগুলা একেবারেই বাদ দেবেন :
নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এই
টপিক একেবারেই বাদ দেবেন।
এবং প্রিলিতে দাগাবেন না। এই
১০ মার্ক ফাঁদ, যত দাগাবেন তত
ফাঁদে পড়বেন।
গণিত : পার্টিগণিত অংশ, ৩ নম্বরের
জন্য এতো এতো জিনিস পড়ার কোন
মানেই হয় না! ভাগ্য ভালো
থাকলে ২/১ টা এমনি পারা হয়ে
যাবে!
ইংরেজি : Synonyms and Antonyms,
আগে যদি পড়া না থাকে এখন নতুন
করে পড়ে লাভ নেই, মাথাই নষ্ট
হবে শুধু শুধু কিন্তু কাজের কাজ কিছুই
হবে না। ৩-৪ মার্কস আল্লাহর হাতে
ছেড়ে দিতে হবে, ভাগ্য ভালো
থাকলে ১/২ টা পেরে যেতে
পারি, নাইলে কি আর করা!
বাংলাদেশ বিষয়াবলি :
ইতিহাসের ক্ষেত্রে ১৯৪৭ থেকে
১৯৭৫ ছাড়া বাকি সব প্রাচীন
কালের ইতিহাস বাদ দিতে হবে।
হাজার বছরের ইতিহাস পড়ে ১/২
মার্কস পাওয়ার থেকে না
পাওয়াই ভালো!
আন্তর্জাতিক বিষয়াবলি : ইতিহাস
পার্টে গুরুত্বপূর্ণ যুদ্ধ, চুক্তিগুলো
ছাড়া বাকি ইতিহাস বাদ দেয়া
যেতে পারে।
সাম্প্রতিক ইস্যু : গত তিন মাসের
কারেন্ট এফেয়ারস ছাড়া অন্য
দিকে নজর দেয়া বন্ধ করতে হবে!
কি কি পড়বো?
কই থেকে পড়বো?
জব সলিউশন : ‘বিসিএস বাইবেল’
বলা যেতে পারে এই বই খানাকে।
কিন্তু এতো বড় বই এখন পড়া সম্ভব না।
কিন্তু একেবারেই না পড়লে হবেও
না। বিসিএস ১০-৩৬, এই ২৬ সেট প্রশ্ন
এবং পিএসসি নন-ক্যাডার ১০৮ সেট
প্রশ্ন; মোট ১৩৪ সেট প্রশ্ন থেকে
আমরা নিচের বিষয় গুলো
চোখ বন্ধ করে পড়বো-
আন্তর্জাতিক, ইংরেজি গ্রামার ও
সাহিত্য, বিজ্ঞান এই তিন টপিক
আর অন্য কোন জায়গা থেকে পড়ার
দরকার নেই।
ইংরেজি গ্রামার রুলসগুলো English
for Competitive Exam by Md. Fazlul Hauqe
এর বই থেকে পড়ে নেয়া যেতে
পারে কিন্তু প্র্যাকটিস করবো
উপরে উল্লেখিত ১৩৪ সেট প্রশ্ন
থেকে! আর আন্তর্জাতিক পড়ার সময়
যেসব টপিক এখন আর প্রাসঙ্গিক নয়,
তখন ছিল– ঐগুলো বাদ দিয়ে পড়বো!
Easy Computer by MP3 George/ যে কোন
ডাইজেস্ট/ ডাঃ জামিলস এর বই :
এই তিন বই যার কাছে যেটা আছে
সেটা থেকে কম্পিউটার ও তথ্য
প্রযুক্তি ভাঁজা ভাঁজা করে ফেলব
পড়ে। খুবই সহজ, বড়জোর ২-৩ দিন সময়
লাগতে পারে পড়তে কিন্তু ১৫
মার্কস একদম হাতে চলে আসবে!
মানসিক দক্ষতা by MP3 George বই
অনেক শর্ট-কাট নিয়ম দেয়া আছে।
পারলে পুরো বইটা প্রতিদিন ১-২
ঘণ্টা করে পড়ে শেষ করলে অনেক
উপকার হবে। এই বই পড়লে শুধু যে
মানসিক দক্ষতাতেই ভালো করা
যাবে সেটা নয়, একই সাথে
গণিতের কিছু অংশ, বাংলা ২য়
পত্রের কিছু টপিকস, ইংরেজি
গ্রামার, Analogy, Synonyms and
Antonyms ও পড়া হয়ে যাবে!
Professor’s MCQ Review- বাংলা এই বই
থেকে বাংলা সাহিত্যের শুধু MCQ
প্র্যাকটিস, মুখস্থ করতে হবে।
বাংলা ভাষা ও জিজ্ঞাসা-
সৌমিত্র শেখর
বাংলা গ্রামারের জন্য খুবই
দরকারি একটি বই। বাক্য শুদ্ধির
নিয়ম, বানান শুদ্ধি, সন্ধির জন্য
দেয়া গুরুত্বপূর্ণ সন্ধি গুলো, সমাসের
ক্ষেত্রে মধ্যপদলোপী ও বহুব্রীহি
সমাস, প্রকৃতি-প্রত্যয়ের এর জন্য
দেয়া গুরুত্বপূর্ণ প্রকৃতি-প্রত্যয় গুলো
ভালো করে পড়ে ফেলতে হবে। আর
ধ্বনি ও বর্ণ অংশটুকু MP3 বাংলা বই/
বোর্ড বই থেকে পড়লে ভালো।
সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ এই
গুলা মানসিক দক্ষতার যে বই
বললাম, সেই বই পড়ার সময় হয়ে
যাবে!
যে কোন গাণিতিক যুক্তি বই
পার্টিগণিত পার্ট বাদ দিয়ে যে
কোন প্রকাশনীর গাণিতিক যুক্তি
বই থেকে প্রতিদিন ১/২ ঘণ্টা করে
প্র্যাকটিস করতে হবে। এই ক্ষেত্রে
৮ম থেকে দশম শ্রেণির বোর্ড
বইগুলো হাতের কাছে রাখলে
ভালো!
Professor’s MCQ Review- বাংলাদেশ
বিষয়াবলি
এই বই থেকে ইতিহাসের ১৯৪৭
থেকে ১৯৭৫ ছাড়া বাকি সব
প্রাচীনকালের ইতিহাস বাদ
দিয়ে অন্য টপিকসগুলোর MCQ পড়ে
ভাঁজা ভাঁজা করে ফেলতে হবে!
আর সংবিধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
অনুচ্ছেদগুলো হলঃ ১-৭, ১২, ১৭, ১৮, ১৯,
২০, ২১, ২৫, ২৭, ২৮, ২৯, ৩৩, ৩৯, ৪১, ৪৭,
৬৪, ৬৬, ৭৭, ৮১, ৯৩, ১১৭, ১১৮, ১২৭, ১৩৭,
১৪১
তাছাড়া সংবিধানের
সংশোধনীসমূহ, মোট কয়টি অনুচ্ছেদ,
সংবিধান সৃষ্টির সংক্ষিপ্ত
ইতিহাস! ইংরেজি সাহিত্য গত দশ
বছরের বিসিএস, পিএসসি নন-
ক্যাডারে আসা প্রশ্নগুলো পড়ে
ভাঁজা ভাঁজা করে ফেলতে হবে!
এফ. এম. আশ্রাফুল আউয়াল রানা
BSc in Civil Engineering (BUET)
Assistant Engineer (Civil)
Public Works Department (35th BCS)
Subscribe to:
Post Comments (Atom)
Ads
বিসিএস গুরুত্বপূর্ণ কিছু প্রস্ন
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি ১) 'Venus de milo' কি?? a) একটি চিত্রশিল্প b) একটি সাহিত্যকর্ম c) একটি ভাস্কর্য★★ d) এক...
-
সৃষ্ট চরিত্র সমূহ ★★★★★★★★★★★★★ বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি? উঃ নি...

No comments:
Post a Comment