Saturday, November 4, 2017

৩৮ তম বিসিএস: গণিত

                                                              
                                গণিত                                                                      :::::::::::::::                     
                                                     


গণিত নিয়ে ভয় রাখা যাবেনা, আপনি যে বিষয়ে ভয় পাবেন সে বিষয়ে বেশি সময় দেয়ার চেষ্টা করবেন । কোন বিষয় বাদ দেয়া যাবেনা, সব বিষয়ে সমান পারদর্শী হবার চেষ্টা করতে হবে । প্রিলিমিনারি পরীক্ষাতে যেসব বিষয়ে আপনাকে পারদর্শী হতেই হবে এর মধ্যে গনিত অন্যতম । গনিত, ইংরেজি, বিজ্ঞান ও প্রযুক্তি, এসব বিষয়ে দক্ষ থাকলে ভালো । হাতে অস্ত্র থাকলেই তো আর হয়না , অস্ত্রটা সঠিকভাবে সঠিক সময়ে চালনা করাটাও জানতে হবে । তেমনি শুধু স্টাডি করলেই হয়না , স্টাডিটাকে প্রয়োগ করার দিকে বেশি নজর দিতে হবে । গনিত , বিজ্ঞান ও প্রযুক্তি , মানসিক দক্ষতা এসব বিষয়ে অনেক বেশি নাম্বার পাওয়া সম্ভব । যারা এসব বিষয়ে নাম্বার এগিয়ে রাখতে পারবেন তাদের জন্য অনেক সুবিধা হবে মানে অন্যান্য বিষয়ের অপর চাপ কমে যাবে । পরীক্ষাতে কখনোই সব প্রশ্ন পারার চেষ্টা করতে হয়না । যেগুলো সহজ এবং একবারে পারার মত সেগুলোর দিকে নজর দিন ,তাহলেই দেখবেন সমস্যা হচ্ছেনা । প্রিলিতে খেয়াল করে দেখবেন যত নাম্বার পেলে চান্স হয়, তা আপনি পরীক্ষার হলে কঠিন প্রশ্ন গুলো বাদ দিয়েই অনায়াসে তুলতে পাচ্ছেন , কিন্তু সমস্যাটা হয় কঠিন প্রশ্ন নিয়ে মাথা ঘামানো এবং না পারার মত প্রশ্ন নিয়ে চিন্তা করার কারনে সময়ও নষ্ট হয়, আবার মাথাটাও গরম হয়ে যায় । যাইহোক গনিত নিয়ে দেখা যায় অনেকেরই টুকটাক সমস্যা থাকে , তবে সবার না । প্রিলিমিনারি পরীক্ষার জন্য যদি আপনি ভালমতো গনিত প্রস্তুতি নিতে পারেন তাহলে ব্যাংকসহ অন্যান্য অনেক চাকুরীর পরীক্ষার গনিত অংশটুকু অনেকটা cover হয়ে যায় । প্রিলি তে গনিতে ভালো করার জন্য যেভাবে প্রস্তুতি নিতে পারেন ---

১ -- প্রথমেই বিগত বছরের প্রিলির গনিত প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করে ফেলুন । যখন সমাধান করতে যাচ্ছেন তখন অবশ্যই maximum চেষ্টা করবেন math সমাধান করার । যখন নিতান্তই পারছেন না তখন solution দেখবেন । বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে আপনার প্রায় অর্ধেক কাজ  শেষ হয়ে যাবে ।

২ -- গনিত চর্চা না করে যদি শুধু দেখে যান, তাহলে আপনার উপকার হবেনা । গনিত যে টাইপের প্রশ্ন দেখুন না কেন তা একবার সমাধান করে ফেলার চেষ্টা করবেন । আপনি গনিতের এস এস সির বই থেকে বীজগণিতের কমন সূত্রগুলো অধ্যায় ভিত্তিক দেখে ফেলুন, এরপর পরিমিতি ,ত্রিকোণমিতি এবং জ্যামিতির বেসিক সুত্র এবং থিউরি দেখে ফেলুন । প্রিলিতে খুব বড় math সাধারনত আসেনা , আর যদি খুব বেশি বড় math আসে সেগুলোকে avoid করে যাওয়াটাই ভালো হবে । এছাড়া অষ্টম শ্রেণীর বই থেকে পাটিগণিতের অধ্যায়ভিত্তিক সূত্রগুলো দেখে নিন । আপনার যদি বিশেষ কোন math বুঝতে সমস্যা হয় তবে শুধু এটুকু দেখে ফেলুন যে সেই টাইপের math এর সমাধানটা কিভাবে হয় । সব বোঝাও লাগেনা ।

৩ -- গনিত প্রিলির জন্য বিভিন্ন গাইড বইও বাজারে আছে যেমন mp3, প্রফেসরস , ওরাকল এসব যেকোনো গাইড থেকেও দেখতে পারেন তবে সেটা পরে । যেকোনো একটি বই ভালমতো সমাধান করে ফেলতে পারেন । আগে অষ্টম শ্রেণীর পাটিগণিত আর নবম-দশম শ্রেণীর বীজগণিত ও জ্যামিতি বই থেকে প্রতি অধ্যায় ভিত্তিক উদাহরণ আর সূত্রগুলোও দেখে ফেলুন । ছোট ছোট math গুলোর দিকে বেশি নজর দেবেন প্রিলির জন্য । আপনার যেন কমন সকল সূত্র জানা থাকে । আর লসাগু,গসাগু, অনুপাত, সংখ্যারেখা, সমাধান, ধারা, সেট , বাস্তব সংখ্যা, লগারিদম , সূচক, ঐকিক নিয়মের math, সুদকষা ইত্যাদির ছোট math গুলো যেন আপনার আয়ত্তে থাকে । কি টাইপের প্রশ্নগুলো সমাধান করবেন এই ধারণা আপনার শুরুতেই হয়ে যাবে যখন আপনি বিগত বছরগুলোর প্রিলির প্রশ্ন সমাধান করবেন ।

৪ -- দৈনিক অল্প সময় হলেও গনিত চর্চা করুন । আর অনেকেই যারা বাসায় গিয়ে গনিতের স্টুডেন্ট পড়ায় তাদের জন্য অনেকটা সুবিধা হয় । আপনাদের কোন গনিত বুঝতে সমস্যা হলে আপনার বন্ধুদের মাঝে যে ভালো পারে তার সাহায্য নিন , আপনার নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে, নিজে না পারলে অন্যের সাহায্য নিন । মোটামুটি কমন যেসব সূত্র আর সংশ্লিষ্ট math আছে সেগুলো সমাধানের চেষ্টা করবেন । দরকার হলে আপনি পাটিগণিত , বীজগণিত , ত্রিকোণমিতি, পরিমিতি এবং জ্যামিতির সূত্রগুলো একটি খাতায় লিখে ফেলুন । সূত্র জানা থাকলে প্রিলির জন্য math solve অনেকটা সহজ হয়ে যায় । প্রিলিতে math এ ভালো করার জন্য দরকার শুধু সূত্রের ওপর ভালো দক্ষতা আর ছোট ছোট বিভিন্ন ধরণের math কিভাবে করতে হয় সেটা জানা । বিগত বছরের প্রিলির প্রশ্ন ভালমতো বুঝে সমাধান করলে আপনি যেসব সমাধান করবেন ওই তাইপম্ন প্রশ্নে আপনি কখনো আটকে যাবেন না , প্রশ্ন কিন্তু অনেক repeat হয় ।

** দৈনিক ১ ঘণ্টা হলেও গনিত দেখতে থাকুন, টপিক ভিত্তিক ভাগ করে নিয়ে দেখতে পারেন । যেমন সেট, ধারা , সমাধান , সূচক , লগারিদম, অনুপাত, ঐকিক নিয়ম, সুদ-কষা, ফাংশন, জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা, ত্রিভুজের সুত্র, বহুভুজের সুত্র, বিন্যাস- সমাবেশ, সম্ভাব্যতা, সরলরেখার সূত্রগুলো একেকটা একেকদিন । এভাবে দেখতে পারেন । অথবা একটানা ১০ দিন সময় নিয়ে ১০ দিনের মধ্যে যতটুকু পারবেন প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন । প্রিলিমিনারি পরীক্ষার সময় ভালমতো স্টাডি হলে সেটা আপনাকে লিখিত পরীক্ষাতেও সাহায্য করবে । সময় নষ্ট করবেন না, আজ থেকেই শুরু করে দিন । অল্প স্টাডি করুন কিন্তু perfect study করার চেষ্টা করবেন । কোন যেন lack না থাকে । সফল আপনি হবেনই । ভালো থাকবেন সবাই । good luck guys .


Aryan Ahmed
Assistant Commissioner of Taxes

No comments:

Post a Comment

Ads

বিসিএস গুরুত্বপূর্ণ কিছু প্রস্ন

          ৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি ১) 'Venus de milo' কি?? a) একটি চিত্রশিল্প b) একটি সাহিত্যকর্ম c) একটি ভাস্কর্য★★ d) এক...