Sunday, November 12, 2017

দেশ পরিচিত: উত্তর কোরিয়া



                      দেশ পরিচিত 

বর্তমান সময়ের আলোচিত দেশে হলো "উত্তর কোরিয়া" ! চলুন এই দেশটি সম্পর্কে জেনে নিই 
রাজধানী -পিয়ংইয়ং
ভাষা-কোরিয়ান
মুদ্রা-ওন
বর্তমান প্রেসিডেন্ট : কিম জং-উন
১৯৪৫: জাপানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে কোরিয়া।
১৯৪৮: কোরিয়া ভাগ হলো। সৃষ্টি হলো উত্তর ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সমর্থনে ছিল তৎকালীন সোভিয়েত রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার পৃষ্ঠপোষকতায় ছিল যুক্তরাষ্ট্র।
১৯৫০-৫৩: কোরীয় যুদ্ধ।
১৯৯৪: উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কিম ইল-সংয়ের মৃত্যু। ক্ষমতায় আসেন তাঁর ছেলে কিম জং-ইল।
২০০২: উত্তর কোরিয়াকে ‘শয়তানের অক্ষরেখা’ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্র। শুরু হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার দশকব্যাপী দ্বন্দ্ব।
→দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়-১৯৫০ সালে
→যুদ্ধের অবসান ঘটে-১৯৫৩ সালে
→সাংবিধানিক দিক থেকে উত্তর কোরিয়া -কমিউনিস্ট একনায়ক
 উত্তর কোরিয়ার জন্ম থেকেই সর্বোচ্চ নেতার পদে থাকছেন কিম বংশের উত্তরাধিকারীরা। প্রতিষ্ঠার পর দেশটির প্রথম সর্বোচ্চ নেতা ছিলেন কিম ইল-সাং। এরপর ক্ষমতায় আসেন তাঁর ছেলে কিম জং-ইল। ২০১১ সালের ডিসেম্বর মাসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এরপর দেশটির সর্বেসর্বা হন কিম জং-ইলের ছেলে কিম জং-উন। তাঁর অধীনে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসে। একই সঙ্গে দেশটির পরমাণু কর্মসূচি-সংক্রান্ত কৌশলও আগ্রাসী হয়ে ওঠে। এ নিয়ে বিশ্বের পরাশক্তিদের সঙ্গে শুরু হয় উত্তেজনা।
অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমল থেকেই যুক্তরাষ্ট্রের সরকার এশিয়ায় নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করছে। নরমে-গরমে পরিস্থিতি সামলাতে চাইছে মার্কিন কর্তৃপক্ষ। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি চলছে মিত্র দেশগুলোর সঙ্গে একের পর সামরিক মহড়া। কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু হলো জাপান ও দক্ষিণ কোরিয়া। এদের রক্ষা করতে গিয়ে ডলারও খরচ হচ্ছে বেশ।
/
সূত্র: প্রথম আলো

No comments:

Post a Comment

Ads

বিসিএস গুরুত্বপূর্ণ কিছু প্রস্ন

          ৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি ১) 'Venus de milo' কি?? a) একটি চিত্রশিল্প b) একটি সাহিত্যকর্ম c) একটি ভাস্কর্য★★ d) এক...