Friday, October 27, 2017

ইংরেজি ভীতি দূর করবেন যেভাবে!!!

 
ইংরেজি ভীতি দূর করবেন যেভাবে 


Taslima Shirin Mukta
বিসিএস (প্রশাসন ) ৩৫তম বিসিএস !

মনের কথা সহজভাবে আর তৃপ্তি নিয়ে প্রকাশের জন্য মায়ের ভাষার তুলনা নেই। আমার বাংলা কথায় যে হৃদয় নিংড়ানো সুখ আছে, তা কি আমরা অন্য কোন ভাষায় পাবো?এরপরও আন্তর্জাতিক ভাষার সুবাদে আমরা ইংরেজি শিখি। ইংরেজি নিয়ে কিছু কথা :
★আমরা যখন ছোট, তখন বাংলা কেবল শুনেছি। প্রায় ১/২ বছর শোনার পর আধো আধো বুলিতে ভুল শুদ্ধ মিশিয়ে বলা শুরু করি। এরপরই একসময় শিখে যায়। ব্যাকরণ শিখি আরো অনেক পরে। এরপর শুদ্ধ করে বলা শিখি।
★কিন্তু ইংরেজির বেলায় ঠিক ওল্টোটা করি। আগে ব্যাকরন শিখি। বলি, এরপর ও শুনিনা!
★পাশের দেশের ভাষা, হিন্দি। আমরা অনেকেই পারি, কেবল শুনি বলেই।
★শোনা, বলা, বোঝা এবং লেখা, ৪ টা ধাপই জরুরী।যে কোন ভাষা শেখার জন্যেই।
★শোনার জন্য পছন্দের ইংরেজি মুভি দেখুন।
★প্রথম ধাপটা আনন্দময় হলে ভালো। তাই ইংলিশ কার্টুন, লিটল কৃষ্ণা, ডোরেমন ইত্যাদি দেখলে আনন্দের সাথে শেখা হয়।
★এরপর ইংলিশ মুভি, নিউজ দেখতে পারেন।
★বিটিভির রাত ১০ টার খবর নিয়মিত শুনুন। এবার বলার জন্যে, শুরুটা ছোটদের সাথে শুরু করুন।
★বন্ধুদের সাথে আড্ডায় বলুন।
★বন্ধুদের সাথে বাংলা ইংরেজি মিশিয়ে বলতে বলতেই একসময় সুন্দর বলবেন। এবং জড়তা কেটে যাবে।
★এমন লোকের সাথে ইংরেজি বলুন, যে আপনাকে উৎসাহ দিবেন, ভুল ধরিয়ে দিবেন সঠিকটা জানানোর জন্যে কিংবা শেখানোর জন্যে। এমন পন্ডিতের সাথে নয়, যে আপনাকে হেয় করার জন্যে ভুল ধরবেন।
★বলার ক্ষেত্রে ভুল, ভয় এবং লজ্জাকে ইগনৌর করুন। বিদেশি ভাষায় ভুল কম বেশি সবারই হবে। এবার লেখার জন্যে, বোর্ড বই দেখে দেখে অনুশীলন করুন। একটা প্যাসেজ পড়ে, নিজে সামারি লিখুনl
★ফেসবুকে চ্যাট ইংরেজিতে করুন। কমেন্টসও করতে পারেন। ভুল হতে হতেই ঠিক হবে। হাঁটা শেখতে গেলে, আছাড় খেয়ে খেয়েই শেখতে হয়।
★পরীক্ষা গুলোর জন্য নিয়মিত অনুবাদ অনুশীলনের সময়েই নতুন শব্দ আর গ্রামার খেয়াল করুন।
★কমন মিসটেকস ইন ইংলিশ, কয়েক দিন পর পর পড়তে পারেন।
★২/৩ জন বন্ধু মিলে একটা টপিকস ঠিক করে, ১০ মিনিট করে লিখুন। এরপর একজনের ভুল অন্যজন খুঁজে বের করুন। ধীরে ধীরে ইংরেজির ভয় দূর হবে, আশা করছি।


Like, comment করে আমাদের সাথে থাকুন।

No comments:

Post a Comment

Ads

বিসিএস গুরুত্বপূর্ণ কিছু প্রস্ন

          ৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি ১) 'Venus de milo' কি?? a) একটি চিত্রশিল্প b) একটি সাহিত্যকর্ম c) একটি ভাস্কর্য★★ d) এক...